ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ বাগরা মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত অনুসন্ধানী সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা, বিবৃতি ও কর্মসূচির ডাক

দুই পা হারিয়েও সাঈদ একুশ বছর ধরে টেনে চলেছেন সংসারের ঘানি



নাম আবু সাঈদ, বাড়ি বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পন্ডিতপুকুর এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে আবু সাঈদ। গত ২৯ বছর ধরে বসবাস করতেন অন্যের ভাড়া বাড়িতে। জীবিকা নির্বাহের জন্য আবু সাঈদ করতেন বাসের ড্রাইভারি। ভাড়া বাড়িতে থেকে  স্ত্রী এবং এক ছেলেকে নিয়ে বেশ চলছিল আবু সাঈদের ছোট্ট সাজানো সংসার। ২০০৩ সালে একদিন হঠাৎ আচমকা ঝড় এসে ভেঙে যায় আবু সাঈদ এর সাজানো সংসার। গোবিন্দগঞ্জ জেলার কমলপুরে বাস চালাতে গিয়ে রোড এক্সিডেন্টে দুই-পা হারিয়ে থেমে যায় আবু সাঈদের জীবন পথ। আবু সাঈদের চিকিৎসার জন্য আবু সাঈদ সহ তার পরিবারকে নামতে হয় ভিক্ষাবৃত্তিতে যেতে হয় অন্যের দ্বারে দ্বারে। আবু সাঈদের থাকার শেষ সম্বল টুকু বিক্রি করে এমনকি সহযোগিতার সর্বমোট ১৪ লক্ষ টাকা ব্যয় করেও সুস্থ জীবনে ফিরতে পারেনি আবু সাঈদ। কাটা দু-পা নিয়েই অনেক কষ্টে ধার দেনা করে পরিবারে মুখে দু-বেলা দু-মুঠো খাবার তুলে দিতে আবারো জিবন যুদ্ধে নেমে  পড়ে আবু সাঈদ। ৩হাজার টাকা মাসে ছোট্ট একটি খাবার হোটেল ভারায় নেয় সাঈদ। সেই হোটেলে গিয়ে দেখা মেলে আবু সাঈদ সহ তার পরিবারের দুঃখের চিত্র। মা থালা বাসন পরিস্কার করছেন, ছেলে খাবার পরিবেশন করছেন, সাঈদ কাটা দু-পা নিয়ে অন্য কাজ করছেন। সংবাদকর্মী খবর শুনে ভেঙে পড়েন কান্নাই কথা হয় আবু সাঈদের সাথে। খুলে বলেন তার জীবন কাহিনী। রোড এক্সিডেন্টে দুই-পা হারিয়েছে তবুও থেমে থাকেনি আবু সাঈদ ও তার পরিবার। নিজের অসুস্থ জীবন এক সন্তান ও স্ত্রীকে নিয়ে  দীর্ঘ ২১ বছর ধরে একটু একটু করে টাকা জমিয়ে কোন মত ৩শতক জায়গা কিনে সেখানে টিনের ছাউনি তুলে জিবন যাপন করছে সাঈদের পরিবার। সাঈদের অসহায় এই জিবনে শুধুমাত্র প্রতিবন্ধী ভাতা ছাড়া সরকারি আর কোন আর্থীক সহায়তা মেলেনি। ছোট্ট এই ভারার হোটেল দিয়েই কোনমত চলছে আবু সাঈদের সংসার। সমাজের বিত্তবানদের নিকট ও সরকারি সহায়তা পাওয়ার জন্য অনুরোধ জানান অসহায় সাঈদের পরিবার। 



আরও খবর