কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

জামায়াতে ইসলামী মানবিক ও দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চায়: জয়পুরহাটে ডাঃ শফিকুর রহমান

জামায়াতে ইসলামী মানবিক ও দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চায়, জয়পুরহাটে কর্মী সম্মেলনে এই অঙ্গীকার করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান।

দীর্ঘ ১৫ বছর পর বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকালে জয়পুরহাট জেলা জামায়াতের আয়োজনে জয়পুরহাট সার্কিট হাউস ময়দানে কর্মী সম্মেলন জেলা জামায়াতের আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল ও বগুড়া অঞ্চল টিম পরিচালক মাওলানা মোঃ রফিকুল ইসলাম খাঁন। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জামায়াতে ইসলামী রাষ্ট্রিয় ক্ষমতায় আসলে আমরা জনগণের পাহারাদার বা চৌকিদার হতে চাই। আমরা সকল ধর্ম-বর্ণের মানুষের জানমালের নিরাপত্তার জন্য পাহারাদার হবো এবং মানুষ নিশ্চিন্তে নিদ্রাযাপন করার পাশাপাশি নির্বিঘ্নে জীবনযাপন করবে। কারো মর্যাদা ক্ষুন্ন হবেনা। তিনি আরও বলেন, অন্তর্বতীকালীন সরকারের প্রতি প্রয়োজনীয় সংস্কার করেই দেশে ভোট প্রদান করার আহ্বান জানান, মানবিক বাংলাদেশ গড়তে ক্ষুধা, বেকার, দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গড়তে ভালো মানুষ তৈরী করতে হবে। বিগত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গনহারে মানুষ হত্যার বিচারের আহব্বান ও জানান। ফ্যাসিস্ট আওয়ামীলীগ ব্যাপক হারে মানুষ হত্যা করেছে এ গনহত্যার বিচার করতে হবে। মানুষের অধিকার ফিরে আনতে হবে যারা লন্ঠনকারী তাঁদের কে ক্ষমতায় আনা যাবে না। জামায়াত একটি মানবিক, বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়তে চায় সে জন্য, দূর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে জামায়াতের বিকল্প নেই। তাই আগামী দূর্নীতিবাজদের আবারো ক্ষমতায় যেনে না আসতে পারে সে জন্য সজাগ থাকার আহব্বান জানান। 

বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল ও বগুড়া অঞ্চল টিম পরিচালক মাওলানা মোঃ রফিকুল ইসলাম খাঁন বলেন, স্বৈরাচার হাসিনা ছেচরা চোরের মত দেশ ছেড়ে ৩শত এম মন্ত্রীই পালিয়ে গেছে। তারা মানুষের ভোটার অধিকার নষ্ট করেছে কোটি কোটি টাকা পাচার করেছে তাদের বিচার বাংলার মাটিতে হবে, তারা যেখানেই থাক সরকারের উদ্দেশ্যে বলেন, এখনো ফ্যাসিবাদের দোসররা সরকারে ঘামটি মেরে আছে তাদের চিহ্নিত করে বিচার করতে হবে। ভোটার তালিকা প্রসংগে বলেন ২ কোটি ভোটার তালিকা সংশোধন করুন, সঠিক ভাবে নতুন ভোটার তালিকা হালনাগাদ করনের জন্য আহব্বান জানান।

এ সময় আরও বক্তৃতা করেন, বগুড়া অঞ্চল টিম কেন্দ্রীয় জামায়াতের মজলিশে শুরা সদস্য মাওঃ আব্দুর রহিম, কেন্দ্রীয় শুরা সদস্য অঞ্চল টিম সদস্য মোঃ নজরুল ইসলাম, বগুড়া জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক, সিরাজগঞ্জ জেলা আমীর শাহীনুর আলম, শহর জামায়াতের আমীর মোঃ আবিদুর রহমান সোহেল, দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারী ড. এনামুল হক, জয়পুরহাট জামায়াকের সহকারি সেক্রেটারী মোঃ হাসিবুল আলম লিটন, এ্যাডঃ মোঃ মামুনুর রশিদ, এস এম রাশেদুল আলম সবুজ, সাবেক চেয়ারম্যান প্রভাষক আদর্শ শিক্ষক ফেডারেশন জয়পুরহাট জেলা শাখার সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান, শহর আমীর মোঃ আনোয়ার হোসেন, সদর আমীর মোঃ ইমরান হোসেন, কালাই উপজেলা আমীর মুনছুর রহমান, আক্কলপুর আমীর শফিউল হাসান দিপু,পাঁচবিবি আমীর ডাঃ মোঃ সুজাউল ইসলাম,  জামায়াত নেতা ফেরদৌস হোসেন, ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন, জেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, শিবির সভাপতি জুয়েল হোসেন, সাবেক শিবির সভাপতি আব্দুল খালেক, শ্রমিক কল্যান ফেডারেশন সাধারন সম্পাদক এ্যাডঃ আসলাম হোসেস, ৪নং ওয়ার্ড সভাপতি শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি তাপস কুমার মন্ডল, 

কর্মী সমাবেশের অনুষ্ঠানিতা সার্বিকভাবে পরিচালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারী গোলাম কিবরিয়া।

আরও খবর







6b0053be77432-201126080550.webp
আইসিসির শাস্তি পেলো হৃদয়

১০ ঘন্টা ৮ মিনিট আগে