চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

দেশে-বিদেশে সর্বত্রই ধিক্কৃত হচ্ছে সরকার: মির্জা ফখরুল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-08-2022 06:31:59 am

ফাইল ছবি


নিউজ ডেস্ক :


আওয়ামী লীগ এখন নিষ্ঠুর ফ্যাসিস্ট হিসেবে বিশ্ব দরবারে পরিচিতি লাভ করেছে এবং সরকারের হিংস্র আচরণের জন্য দেশে-বিদেশে সর্বত্রই ধিক্কৃত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


গত বৃহস্পতিবার লক্ষ্মীপুরে এবং শুক্রবার ফেনী ও পিরোজপুরে বিএনপি’র বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগ ও পুলিশের হামলার প্রতিবাদে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল এ মন্তব্য করেন।


বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, রাষ্ট্র এখন সর্বগ্রাসী সন্ত্রাসী রূপ ধারণ করেছে। জুলুমবাজ আওয়ামী সরকারের কোনো বৈধতা নেই বলেই সন্ত্রাসের ওপর অতি মাত্রায় নির্ভর করছে। সরকারদলীয় সন্ত্রাসীদের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীও দেশকে নরকপুরীতে পরিণত করেছে। প্রতিদিন শহর থেকে গ্রাম সর্বত্রই বিএনপিসহ সাধারণ মানুষের রক্তে হাত রঞ্জিত করছে তারা। তাদের অবৈধ অন্যায় কাজের বিরুদ্ধে কেউ যাতে উচ্চ স্বরে কথা বলতে না পারে সে জন্য তারা রক্ত ঝরানোর কর্মসূচি হাতে নিয়ে সবাইকে ভয় দেখানোর চেষ্টা করছে। আওয়ামী লীগ এখন নিষ্ঠুর ফ্যাসিস্ট হিসেবে বিশ্ব দরবারে পরিচিতি লাভ করেছে। সরকারের হিংস্র আচরণের জন্য দেশে-বিদেশে সর্বত্রই ধিক্কৃত হচ্ছে। 


ছাত্রলীগের হামলার কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, লক্ষ্মীপুরে ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীরা ছাত্রদলের নেতা কর্মীদের ওপর পৈশাচিক হামলা চালিয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাসিবুর অভি, সদর উপজেলা (পশ্চিম) ছাত্রদলের আহ্বায়ক আব্দুল মজিদসহ ৫ জনের অধিক নেতা কর্মীকে গুরুতর আহত করে। এ সময় তারা জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশের মঞ্চ, প্যান্ডেল ইত্যাদি ভাঙচুর করে। এ ছাড়া, ফেনীতে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগ সন্ত্রাসী ও পুলিশ যৌথভাবে হামলা চালিয়ে ২০ জনের অধিক নেতা কর্মীকে গুরুতর আহত করেছে। পিরোজপুরে শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালিয়ে আওয়ামী ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীরা ১৭ জন নেতা কর্মীকে গুরুতর আহত করে। সরকার নিজেদের পতন টের পেয়ে এখন দিশেহারা হয়ে পড়েছে বলেই নির্যাতন-নিপীড়ন ও হামলা চালিয়ে বিএনপিসহ বিরোধী দলের নেতা কর্মীদের মনে ভীতির সঞ্চার করে আন্দোলন-সংগ্রাম দমন করতে চায়। 


বিএনপি মহাসচিব বিবৃতিতে অবিলম্বে লক্ষ্মীপুর, ফেনী ও পিরোজপুরসহ অন্যান্য স্থানে বিএনপি নেতা কর্মীদের ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তিনি আহত নেতা কর্মীদের আশু সুস্থতা কামনা করেন।

আরও খবর