অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক

যুক্তরাষ্ট্রকে সর্বাত্মক যুদ্ধের হুঁশিয়ারি দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 02-02-2025 04:59:19 am

যুক্তরাষ্ট্রের মদদে ইরানের পরমাণু স্থাপনায় হামলা হলে ‘সর্বাত্মক যুদ্ধ’ পরিস্থিতি সৃষ্টি হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।



তিনি বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র হামলা চালালে, তা এই অঞ্চলে সর্বাত্মক যুদ্ধ ডেকে আনবে।


ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা চালানো যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম বড় ভুল হবে। যেকোনো হামলার ক্ষেত্রে ইরান তাৎক্ষণিক ও কঠোর জবাব দেবে, যা সমগ্র অঞ্চলে পরিপূর্ণ যুদ্ধের রূপ নেবে।


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পর থেকেই উদ্বেগ প্রকাশ করছে ইরান। দেশটির আশঙ্কা, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার অনুমতি দিতে পারেন ট্রাম্প। সেই সঙ্গে ইরানের ওপর নিষেধাজ্ঞাও কঠোর করতে পারেন তিনি।



বর্তমানে কাতার সফরে রয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। আঞ্চলিক ইস্যু নিয়ে এরই মধ্যে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুররহমান বিন জাসিম আল থানির সঙ্গে দোহায় তার বৈঠক হয়েছে।


একই সময়ে হামাস কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন আরাঘচি। এ ব্যাপারে তিনি জানিয়েছেন, ইসরায়েলের যুদ্ধ সত্ত্বেও ফিলিস্তিনিরা গাজায় ‘বিজয়’ অর্জন করেছে। বিশ্ব যে হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞ প্রত্যক্ষ করেছে, তার পরেও ফিলিস্তিনি জনগণ তাদের ভূমিতে দৃঢ়ভাবে অবিচল থেকেছে এবং তাদের মূল্যবোধ ও নীতিগুলি ধরে রেখেছে। আমি মনে করি, এটি একটি বিজয়।



যুক্তরাষ্ট্রে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া এবং ইরান-যুক্তরাষ্ট্রের সম্পর্ক প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরান-আমেরিকা সম্পর্কের ইতিহাস শত্রুতা ও অবিশ্বাসে পরিপূর্ণ। ট্রাম্প তার প্রথম মেয়াদের শাসনামলে ইরানের সঙ্গে পারমাণিব চুক্তি থেকে বের হয়ে গিয়েছিলেন ও ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানিকে হত্যা করেছিলেন।

আরও খবর