ডা. তাহের সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন, জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারুকে প্রাথমিক সদস্যসহ দল থেকে বহিষ্কার ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ ধামরাই থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ, দূষণ ও জলাশয় সংকটে হুমকিতে জীববৈচিত্র্য ধামরাইয়ে পুকুরে মিলল গৃহবধূর মরদেহ, এলাকায় চাঞ্চল্য যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান

ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসতে হবে : মাওলানা মোস্তফা হাসান চৌধুরী গিলমান ফুলতলী

মৌলভীবাজারের শ্রীমঙ্গল চকগাঁও মাও. ইসমাঈল ও নাজিরুন্নেছা হাফিজিয়া আলিয়া মাদরাসার উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে শামছুল উলামা আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী (রহ:)-এর সুযোগ্য নাতী আল হাবিব লতিফিয়া কমপ্লেক্সের চেয়ারম্যান মাওলানা মোস্তফা হাসান চৌধুরী গিলমান ফুলতলী বলেন, ‘এই প্রজন্মের তারুণরা জাতির সম্পদ, আমাদের তারুণ্যের দৃড় মনোবল অপরিসীম সাহস ও কাজ আমাদের জাতিকে চেঞ্জ করে দিতে পারে। এই সভ্যতার উত্থান-পতনে তার বড় অংশই এসেছে আমাদের তারুণদের হাত ধরে। এই তরুণরাই আগামির ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে।

তিনি আরো বলেন, ‘আজ আমাদের সমাজে বিষাক্ত সাপের মতো কিছু মানুষ গর্ত থেকে বের হয়ে আমাদের আর্দশবান তরুণদের ধ্বংস করছে। সমাজের বিষাক্ত এই মানুষ গুলোকে প্রতিরোধ করে আমাদের তরুণদের রক্ষা করতে হবে। একিভাবে রাসুল (সা.)-এর দুষমনদের প্রতিরোধ করতে হবে। এই জন্য সব কিছু নিয়ে ময়দানে যাপিয়ে পড়তে হবে। এবং সামনে রমজান মাস এতিমদের যত্ন নিবেন, মসজিদ-মাদরাসার ইমামদের সেহরি ইফতার খাওয়াবেন।’ তিনি গতকাল শনিবার মধ্যরাতের বয়ানে উপরোক্ত কথাগুলো বলেন।

ইসলামি মহা সম্মেলনে আলহাজ্ব হযরত মাওলানা কাজী নাছির উদ্দিনের সভাপতিত্ব আরো বয়ান পেশ করেন, ঢাকা বায়তুল ফালাহ জামে মসজিদের সাবেক খতিব হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ রাকীব আল হেলালী, আলহাজ্ব হযরত মাওলানা হাফিজ আব্দুল কুদ্দুস নিজামী, হযরত মাওলানা আহসান হাবীব, হযরত মাওলানা ক্বারী এখলাছুর রহমান, হযরত মাওলানা ক্বারী আলাল আহমদ, হযরত মাওলানা হাফিজ হাসান আহমদ, হযরত মাওলানা হাফেজ মুসলিম উদ্দিন, হযরত মাওলানা মো: বেলাল আহমদ, মাওলানা মো: ইসমাঈল হোসেন সহ প্রমুখ।


আরও খবর