ডা. তাহের সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন, জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারুকে প্রাথমিক সদস্যসহ দল থেকে বহিষ্কার ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ ধামরাই থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ, দূষণ ও জলাশয় সংকটে হুমকিতে জীববৈচিত্র্য ধামরাইয়ে পুকুরে মিলল গৃহবধূর মরদেহ, এলাকায় চাঞ্চল্য যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান

জয়পুরহাট থানার ওসির বদলির প্রতিবাদে স্থানীয় ছাত্র-জনতার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

জয়পুরহাট সদর থানার ওসি শাহেদ আল মামুন এর হঠাৎ বদলির প্রতিবাদে শহরের একমাত্র প্রধাণ সড়ক অবরোধ করে দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় ছাত্র-জনতা।

জয়পুরহাট জেলাবাসীর আয়োজনে রোববার দুপুরে  "আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার ঘৃন্য চক্রান্ত রুখে দাও, "ভীতিকর এবং অস্থিতিশীল পরিবেশ তৈরি ঘৃন্য চক্রান্তের বিরুদ্ধে” সম্বলিত ব্যানারে এই বদলির আদেশ প্রত্যাহারের দাবীতে শহরের জিরো পয়েন্ট পাচুর মোড়ে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এখানকার আইন শৃংখলা স্বাভাবিক রাখতে বর্তমান ওসি পুনর্বহালের দাবি জানিয়ে বিক্ষোভকারীরা বলেন, ৫ আগষ্টের পর দায়িত্ব নেওয়ার পর থেকে পারিবারিক কলোহসহ বিভিন্ন ঘটনায় মামলা না করে থানায় নিষ্পত্তি, মাদক ব্যবস্যা নিয়ন্ত্রণে যথেষ্ট ভূমিকা, হত্যা মামলার আসামি আ.লীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দকে আটক, চুরি, ডাকাতি, ছিনতাই এবং খুন রহস্য অতি দ্রুত উদঘাটন ও আসামি গ্রেফতার, গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ রাতদিন ২৪ ঘণ্টা যেকোন প্রয়োজনে তার কাছ থেকে সঠিক পরামর্শ ও সুষ্ঠু সমাধান দিয়ে জনগণের মাঝে স্বস্থি ফিরে এনে সকল মহলে প্রশংসিত হয়েছেন। সুতরাং তার বদলির আদেশ প্রত্যাহার পূর্বক তাকে পুনর্বহাল করতে হবে এটা জয়পুরহাট জেলাবাসীর দাবি। এর ব্যতই ঘটলে কঠোর আন্দোলন করা হবে। 

এ সময় জরুরী পরিসেবায় নিয়োজিত পরিবহন ব্যতিত সড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে ঘটনাস্থলে সেনাবাহিনীর একটি দল এসে বিক্ষোভকারীদের সাথে কথা বলেন এবং তাদের আশ্বাসসে বিক্ষোভ তুলে নেয় জনতা।


আরও খবর