আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা রায়পুরে আলমগীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র‌্যালি আলোচনা সভা কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ কিছুটা লোডশেডিং মেনে নেয়া উচিত: ডা. জাহেদ

পীরগাছায় অন্নদা নগর ৮নং ওয়ার্ড বিএনপির ভোট

পীরগাছায় অন্নদা নগর ৮নং ওয়ার্ড বিএনপির ভোট

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রায় ১৭বছর পর জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে রংপুরের পীরগাছায় অন্নদা নগর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আর এরই মধ্যদিয়ে শেষ হলো অন্নদা নগর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের নির্বাচন।

এ ওয়ার্ডে নির্যাচিত নেতা হিসেবে আবদুল মান্নানকে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় সভাপতি ঘোষণা করা হয়। ফুটবল প্রতীকে ৮৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক এরশাদ আলী, নলকূপ প্রতীকে ৯৫ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম নির্বাচিত হন।

রোববার (২ ফেব্রুয়ারি) জয়সেন ধনীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ওয়ার্ড বিএনপি কর্মি ও সমর্থক ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এদিন সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন অন্নদা নগর ইউনিয়ন বিএনপি আহবায়ক জিল্লুর রহমান।

নির্বাচনে সার্বিক দায়িত্ব পালন করেন অন্নদা নগর ইউনিয়ন বিএনপি সদস্য সচিব আব্দুর রশিদ সরকার, সিনিয়র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহবায়ক মাহাবুবার রহমান, বজলুর রহমান, গোলাম সরওয়ার, রফিকুল ইসলাম, জুয়েল খন্দকার ভুট্টু, রফিকুল ইসলাম দুদু, মোশাররফ হোসেন সহ আরও অনেকে।

সমন্বয়কের দায়িত্ব পালন করেন উপজেলা ছাত্রদলের আহবায়ক লোকমান হোসেন, ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক রাকিব হাসান প্রান্তিক।

আরও খবর