তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নুরুল আমিন এমপিকে সংবর্ধনা লাখাইয়ে চোরাই মোটরসাইকেল সহ আটক -১। শ্যামনগরে চিংড়ীতে জেলি পুশ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন কোম্পানীগঞ্জে নাছের ও মুছাপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু নওগাঁয় বিপুল দেশীয় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে এসএসসি পরীক্ষার প্রস্ততিমুলক সভা আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার যশোরের শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম গৃহবন্দী সংখ্যালঘু পরিবার, ভাঙচুরের পর আঙিনায় সবজি আবাদ,বসতভিটা দখলের চেষ্টা সাতক্ষীরায় বাড়তি দামে তেল বিক্রি, জরিমানায় দুই স্টেশন যশোরে মেয়াদোত্তীর্ণ কীটনাশক জালিয়াতি: ৩৫ বছরের ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা

খুবিতে ১০ম আন্তডিসিপ্লিন ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন

খুলনা বিশ্ববিদ্যালয়ে ১০ম আন্তঃডিসিপ্লিন ভলিবল প্রতিযোগিতা (ছাত্র ও ছাত্রী)-২০২৫ এর ফাইনাল খেলা আজ রবিবার (০২ ফেব্রুয়ারি) উপাচার্যের বাংলো সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। বেলা ২.৩০ মিনিটে অনুষ্ঠিত ছাত্রীদের ফাইনাল খেলায় এনভায়রনমেন্টাল সায়েন্স (ইএস) ডিসিপ্লিন সরাসরি ২-০ সেটে ডিভেলপমেন্ট স্টাডিজ (ডিএস) ডিসিপ্লিনকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দারুণ পারফরমেন্সের কারণে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ইএস ডিসিপ্লিনের অঞ্জলি।

অপরদিকে বেলা ৩.২০ মিনিটে অনুষ্ঠিত ছাত্রদের ফাইনাল খেলায় সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট (এসডব্লিউই) ডিসিপ্লিন সরাসরি ২-০ সেটে বাংলা ডিসিপ্লিনকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দারুণ পারফরমেন্সের কারণে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন এসডব্লিউই ডিসিপ্লিনের সুমন সরকার ।

এছাড়া পুরো টুর্নামেন্টে দারুণ খেলে বেস্ট প্লেয়ার নির্বাচিত হন ছেলেদের বিভাগে সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের মোসাদ্দেক আল মামুন এবং মেয়েদের বিভাগে ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের নুসরাত জাহান জুহি।

ফাইনাল খেলা শেষে বিকাল ৫.৩০ মিনিটে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, খেলাধুলায় অংশগ্রহণ করাই সবচেয়ে বড় কৃতিত্বের ব্যাপার। খেলায় হার-জিত থাকবে, এটাকে মেনে নিয়ে খেলায় অংশ নিতে হবে। তিনি ভলিবল প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে অভিনন্দন জানানোর পাশাপাশি অংশগ্রহণকারী সকল দলকে আন্তরিক ধন্যবাদ জানান। পরবর্তীতে অন্যান্য ক্রীড়া ইভেন্টও সুষ্ঠুভাবে সম্পন্নে তিনি সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। তিনি বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শরীর ও মনকে গঠন করে। খেলাধুলায় অংশগ্রহণ আনন্দের ব্যাপার। এখানে জয়-পরাজয় কোনো বিষয় না। তিনি বিজয়ীদের অভিনন্দন জানিয়ে অংশগ্রহণকারী সকল দলকে পরবর্তীতে আরও ভালো করতে প্রস্তুতি গ্রহণের পরামর্শ দেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী ও ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। স্বাগত বক্তৃতা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংশ্লিষ্ট বিভাগের উপ-পরিচালক মো. মঈনুল ইসলাম। এসময় সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান, টিম ম্যানেজার, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের অধিনায়কসহ খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন। এছাড়া খেলোয়াড়দের ব্যক্তিগত পুরস্কার ও ফাইনালে অংশ নেওয়া প্রত্যেক খেলোয়াড়কে মেডেল পরিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে অতিথিবৃন্দ টুর্নামেন্ট সুষ্ঠুভাবে সম্পন্ন করায় শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

Tag
আরও খবর