দামে চড়া, মানে নয় ছয়, ববির হলের ডাইনিং *কক্সবাজারের আলোচিত প্রবাসীকে নৃশংসভাবে হত্যা মামলার প্রধান আসামি নাহিদ মোর্শেদ চাঁদকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫* পুকুরের পানিতে ডুবে লোহাগাড়ায় ৮ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু পলাশের সাংসদ ড. আবদুল মঈন খান মন্ত্রী হওয়ায় এলাকায় ব্যাপক উদ্দীপনা ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে ভার্মি কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎মোংলায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবক আটক: প্রলোভনের ফাঁদে বিপন্ন শৈশব কুলিয়ারচরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ একজনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিয়ামতপুরে ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে গনসংযোগ করছেন চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আশাশুনির চাকলায় ওয়াপদা বেড়ীবাঁধ কেটে পাইপে লোনাপানি উত্তোলন বন্দের দাবীতে মানববন্ধন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম আহ্বায়ক কমিটি মৌলভীবাজারের পরিচিতি সভা জাবিপ্রবিতে নবীনদের যুগোপযোগী দক্ষতা ও গবেষণায় জোর দেওয়ার আহ্বান শিবির সভাপতির নড়িয়ার কেদারপুরে মাদক বিরোধী র‍্যালি: ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন ৪ জন, রাতে শপথ ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত শেরপুরে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড শেরপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী ও রিং জাল উদ্ধার, জনসম্মুখে ধ্বংস শেরপুর সদরে লাইসেন্সবিহীন এক করাতকলকে ৫ হাজার টাকা জরিমানা প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্ট’–এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মিরসরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মিনাবাজার সড়ক সংস্কার করা হলো কৃষকদল নেতা আনোয়ারের উদ্যোগে নাগেশ্বরীতে ‘অরণ্য’র উদ্যোগে দিনব্যাপী ‘সবুজ উৎসব-২০২৬’ অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে স্ত্রীকে তুলে দিলেন প্রেমিকের হাতে এক যুগল


 ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের মিলনপুর গ্রামে এক ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। স্বামী নিজেই তার স্ত্রীকে পরকীয়া প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়েছেন। এ ঘটনা জানাজানি হওয়ার পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে তিনি নিজেই স্ত্রীকে আনোয়ার নামে পরকীয়া প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরে ফেলেন।


এ সময় এলাকাবাসী জড়ো হলে পরিস্থিতি সামাল দিতে খোরশেদ নিজেই স্ত্রীকে আনোয়ারের সঙ্গে বিয়ে দিয়ে দেন।


এলাকাবাসী  সূত্রে জানা গেছে, মিলনপুর গ্রামের বাসিন্দা খোরশেদ দীর্ঘদিন ধরে সন্দেহ করছিলেন তার স্ত্রী একই গ্রামের আনোয়ার হোসেনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন।


তবে প্রমাণের অভাবে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। কিন্তু সোমবার সন্ধ্যায় খোরশেদ নিজেই তাদের হাতেনাতে ধরে ফেলেন। পরে তিনি নিজ সিদ্ধান্তেই আনোয়ারের সঙ্গে তার স্ত্রীকে বিয়ে দিয়ে দেন।’


স্থানীয় ইউপি সদস্য আব্দুর রউফ  বলেন, ‘আনোয়ার ও স্ত্রীর সম্পর্ক নিয়ে এলাকায় বহুবার সালিস বসেছে। কিন্তু প্রমাণের অভাবে কঠোর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এবার খোরশেদ নিজেই তাদের ধরে ফেলেন এবং সবার সামনে তাদের বিয়ে দিয়ে দেন।’


 


এ বিষয়ে ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য মজিবর গ্রামের ইউপি বলেন, মেয়েটা আমার এলাকার, আমি ঘটনা শুনে আসছি, এখানে এসে জানতে পারি যে  ‘অনেকেই  নাকি বিষয়টি জানতো।


জানা গেছে, এই দম্পতির একটি সন্তান রয়েছে, সে বর্তমানে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করছে।


এই বিষয়ে গড়েয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানু রাম বর্মন বলেন, আমি বিষয়টি শুনছি, তবে যা হইছে ভালো হইছে।

Tag
আরও খবর