কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা

আক্কেলপুর বাসের চাপায় আসলামের মৃত্যু

জয়পুরহাটের আক্কেলপুর-বগুড়া সড়কের উপজেলা পরিষদ কেজি স্কুল গেটের সামনে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন এক ভ্যানের যাত্রী। ঘটনার পর থেকেই আক্কেলপুর বগুড়া সড়কে চলাচলকারী যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে আক্কেলপুর উপজেলা পরিষদ কেজি স্কুলের সামনে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যায় ভ্যানযাত্রী আসলাম। নিহত আসলাম সরদার (৪৩) জয়পুরহাটের আক্কেলপুর পৌর সদরের শান্তা গ্রামের মৃত কফিল সরদারের ছেলে। আসলাম কৃষি কাজ করতেন। পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে আসলাম নিজ বাড়ি শান্তা গ্রাম থেকে ভ্যান যোগে বাজারে যাচ্ছিলেন। পথে আক্কেলপুর-বগুড়া সড়কের আক্কেলপুর উপজেলা পরিষদ কেজি স্কুল গেটের সামনে সকাল সাড়ে ৯টার দিকে বগুড়াগামী বাসের সঙ্গে ভ্যানের ধাক্কা লাগে। এ সময় আসলাম সরদার ছিটকে বাসের নিচে গিয়ে প্রথমে হাতের উপর দিয়ে চাকা যায়। এরপর বাসটি না থামিয়ে আবারও সামনের দিকে গতি বাড়ালে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এই ঘটনার পর থেকে আক্কেলপুর-বগুড়া সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। প্রতিবেশী সামাদ জানান, বাড়ি থেকে সকালে নাস্তা করে ভ্যানযোগে বাজারে যাচ্ছিল আসলাম। এ সময় আক্কেলপুর বাস টার্মিনাল থেকে ছেড়ে আসা বগুড়াগামী দ্রুতগতিতে চালানো বাস ভ্যানে ধাক্কা দেয়। এতে বাসটির চাকায় এক হত পিষ্ট হয়। বাসটি থেমে থাকলে হয়তো হাতের ক্ষতি হলেও প্রাণে বেঁচে যেত। কিন্ত বাসটি পুনরায় গতি বাড়িয়ে ঘটনাস্থল ত্যাগের সময় পিষ্ট হয় মাথা। এরপর ঘটনাস্থলেই মারা যায় আসলাম। শহরের মধ্যে দ্রুত গতিতে বাস চালানোর কারণে প্রায়ই বগুড়াগামী বাসের ধাক্কায় প্রাণহানির ঘটনা ঘটে। তাই শহরের মধ্যে দ্রুত গতিতে বাস চালানো বন্ধের দাবি জানান তিনি।
Tag
আরও খবর