ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ

ফুলবাড়ীতে পাঁচটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন


কুড়িগ্রামের ফুলবাড়ীতে আইন লঙ্ঘনের দায়ে ৫টি ইটভাটার কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে বুলড্রোজার দিয়ে ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করে ২০১৩ সালের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অভিযোগে পাঁচটি ইটভাটার কার্যক্রম বন্ধ করে ভেঙে গুড়িয়ে দেয়া হয়। ভেঙে দেয়া ইটভাটা গুলো হচ্ছে, উপজেলার কাশিপুর ইউনিয়নে অবস্থিত এমএসএইচ ব্রিকস, ডাব্লিউএএইচ ব্রিকস ও কেবি ব্রিকস। বড়ভিটা ইউনিয়নে অবস্থিত এমএবি ব্রিকস এবং শিমুলবাড়ী ইউনিয়নে অবস্থিত জেএমএস ব্রিকস। 

জানা যায়, উল্লিখিত পাঁচটি ইটভাটা পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসকের লাইসেন্স ছাড়াই পরিচালিত হচ্ছিল। নির্দিষ্ট কিছু নিয়মনীতি মেনে বাংলাদেশে ইটভাটা পরিচালনা করার বিধান থাকলেও এসকল ভাটা মালিক নিয়মনীতির তোয়াক্কা না করে সম্পুর্ণ অবৈধভাবে ইটভাটা পরিচালনা করে আসছে। ফলে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহনের মাধ্যমে ভাটার কার্যক্রম বন্ধ করে দিয়ে ভাটা ভেঙে গুড়িয়ে দিয়েছে। 

অভিযান পরিচালনার সময় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেহেনুমা তারান্নুম, কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম, ফুলবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের সদস্য ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। 
এ প্রসঙ্গে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেহেনুমা তারান্নুম জানান, এর আগে ভাটা গুলোতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছিল। কিন্তু তারপরও তারা কার্যক্রম বন্ধ করেনি। আজ ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে অবৈধ পাঁচটি ইটভাটা বন্ধ করে ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে। 





Tag
আরও খবর