শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা

৩২ নম্বরের ভাঙচুর শেখ হাসিনার উসকানির প্রতিক্রিয়া: প্রেস উইং

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-02-2025 11:01:55 am

ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ। এ মন্তব্য করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করা হয়।


বিবৃতিতে বলা হয়, গত ছয় মাসে ৩২ নম্বর বাড়িতে কোনো হামলা হয়নি। কিন্তু গতকাল রাতে এটি ঘটল পলাতক শেখ হাসিনার বিতর্কিত বক্তব্যের কারণে। তিনি জুলাই অভ্যুত্থানের শহিদদের অবমাননা করেছেন। যা জনগণের আবেগে আঘাত হেনেছে। গণঅভ্যুত্থানের আত্মত্যাগ নিয়ে অবাস্তব, বিদ্বেষমূলক মন্তব্য করেছেন তিনি। এতে জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।


বিবৃতিতে বলা হয়, জনগণের মনে এখনো জুলাই গণহত্যার ক্ষত বিদ্যমান। শেখ হাসিনার লাগাতার উসকানিমূলক বক্তব্য সেই ক্ষতকে গভীর করেছে। তার এই আচরণের প্রতিক্রিয়ায় জনগণ ক্ষুব্ধ হয়ে ৩২ নম্বর বাড়িতে ভাঙচুর চালিয়েছে।


বিবৃতিতে বলা হয়, জনগণের মনে এখনো জুলাই গণহত্যার ক্ষত বিদ্যমান। শেখ হাসিনার লাগাতার উসকানিমূলক বক্তব্য সে ক্ষতকে গভীর করেছে। তার এ আচরণের প্রতিক্রিয়ায় জনগণ ক্ষুব্ধ হয়ে ৩২ নম্বর বাড়িতে ভাঙচুর চালিয়েছে। অন্তর্বর্তী সরকার দেশ ও জনগণের জানমালের রক্ষায় সর্বোচ্চ সতর্ক আছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার যথাযথ চেষ্টা করছে।


মানবতাবিরোধী অপরাধে একজন ওয়ারেন্টভুক্ত আসামি শেখ হাসিনা বক্তব্য দেয়া থেকে বিরত থাকলে এমন ঘটনার পুনরাবৃত্তি এড়ানো সম্ভব উল্লেখ করে এতে বলা হয়, সরকার আশা করে, ভারত যেন তার ভূখণ্ডকে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে এমন কাজে ব্যবহৃত হতে না দেয়। শেখ হাসিনাকে বক্তব্য দেয়ার সুযোগ না দেয়। অন্তর্বর্তী সরকার ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি চায় না।


বিবৃতির শেষে উল্লেখ করা হয়, জুলাই হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল তাদের বিচারকাজ পুরোদমে এগিয়ে চলছে। এ বিচার নিশ্চিত করে গণহত্যাকারীদের উপযুক্ত শাস্তি দিতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। উসকানিমূলক কর্মকাণ্ডে যারা জড়িত তাদের বিরুদ্ধে কী কী আইনগত পদক্ষেপ নেয়া যায় তা সরকার খতিয়ে দেখবে।

আরও খবর



deshchitro-6a9a65d9b0cca-040926123153.webp
দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

১ দিন ৬ ঘন্টা ২৬ মিনিট আগে


6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

১ দিন ২১ ঘন্টা ৮ মিনিট আগে