বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর

অভয়নগরে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই প্রতিযোগিতা অনুষ্ঠিত।

ষাড়ের লড়াই প্রতিযোগিতার মঞ্চ।

যশোরের  অভয়নগরে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে  অনুষ্ঠিত হলো  গ্রামবাংলার  ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই প্রতিযোগিতা।


 ঐতিহ্যবাহী এই ষাঁড়ের লড়াই দেখতে রবিবার বিকেল উপজেলার পায়রার ঘোড়াদাইড় মাঠে নারী-পুরুষ,শিশু-কিশোরের মিলন মেলাই পরিনত হয়।এবারের এ প্রতিযোগিতায় বিভিন্ন স্থান থেকে  ষাঁড় অংশ নেয়। পায়রাবাজার উন্নয়ন কমিটি এ প্রতিযোগিতার আয়োজন করে। এবারের লড়াইয়ে প্রথম পুরস্কার পেয়েছে নজরুল ফকিরের বুনো ষাঁড়। পুরস্কার হিসেবে এটির মালিককে দেওয়া হয়েছে ১৬ হাজার টাকা। দ্বিতীয় পুরস্কার পেয়েছে ঘোড়াদাইড় গ্রামের জাহ্ঙ্গাীর হোসেনের ষাঁড়। এটির মালিক পেয়েছেন ১০ হাজার টাকা। ৩য় পুরস্কার ৫ হাজার টাকা। ৪র্থ পুরষ্কার ৫ টাকা করে দেয়া হয়েছে। এক সময় গ্রাম বাংলার জনপ্রিয় খেলা ছিল ষাঁড়ের লড়াই। দেশের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হত এ গ্রামীণ খেলাটি। এমন কোনো জেলা নেই যেখানে প্রতি বছর কমপক্ষে একবার ষাঁড়ের লড়াই প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো না। কিন্তু আধুনিক সভ্যতার বিবর্তনে দিন বদলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ খেলাধুলা এখন হারিয়ে যেতে বসেছে। তবে গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী খেলাটি প্রতি বছর যশোর অভয়নগর উপজেলা পায়রা এলাকার মাঠে অনুষ্ঠিত হয়ে আসছে।  ষাঁড়ের লড়াই আমাদের একটি ঐতিহ্যবাহী খেলা। দর্শকরা আনন্দচিত্তে এ খেলা উপভোগ করে। এখনো যে এ খেলা হারিয়ে যায়নি এটি আমাদের ভাগ্য। আয়োজক কমিটির প্রধান ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান বলেন, গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী খেলাটিকে ধরে রাখতেই আমাদের এ আয়োজন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার মেজাবাহ উদ্দিন, অভয়নগর থানার অফিসার ইনর্জাজ একেএম শামীম হাসান, নওয়াপাড়া কলেজের অধ্যক্ষ রবিউল হাসান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সাধারণ সম্পাদক মোজাফফার আহমেদ, যুগ্ম সম্পাদক সৈয়দ মাসুদ তাজ, দফতর সম্পাদক শাহিন হোসেন, ইউপি চেয়ারমান মফিজউদ্দিনসহ উপজেলা সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর