প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

নানা আয়োজনে বশেমুরবিপ্রবিতে বিশ্ব স্বেচ্ছাসেবী দিবস পালিত

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ সোমবার(৫ ডিসেম্বর) আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস পালিত হয়েছে। নানা আয়োজনের মাধ্যমে দিবসটি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। 


আন্তর্জাতিক এই দিবসটিতে বিশ্ববিদ্যালয়ের ১৬ টি সংগঠনের অনশগ্রহণে চারটি সেগমেন্টে সকাল নয়টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত সেচ্ছাসেবীরা নিজেদের ক্লাবকে তুলে ধরেন স্টল বসানো, র‍্যালী ও বক্তব্য প্রদানের পরে বৃক্ষরোপণের মাধ্যমে আয়োজন শেষ হয়৷ অংশগ্রহণকৃত সংগঠনগুলো হলো বশেমুরবিপ্রবি বিজ্ঞান ক্লাব, প্রথম আলো বন্ধুসভা, যুগান্তর স্বজন সমাবেশ, সাদাকালো দ্য মিউজিক ক্লাব, বি এন সি সি, ইনস্পাইরেশন ফর হিউম্যান ওয়েলফেয়ার, গ্রিন ভয়েস, বশেমুরবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটি, বাঁধন, বশেমুরবিপ্রবি ক্যারিয়ার ক্লাব, স্পিক-আপ বশেমুরবিপ্রবি এবং কাম ফর রোড চাইল্ড।


আয়োজনের শুরুতে র‍্যালীতে অংশগ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. এ কিউ এম মাহবুব, প্রক্টর ড. মোঃ কামরুজ্জামান, সহকারী প্রক্টর সাদ্দাম হোসেন সহ সেচ্ছাসেবী সংগঠনগুলোর সদস্যরা। র‍্যালী শেষে বক্তব্য প্রদান করেন বশেমুরবিপ্রবি ভিসি ড. এ কিউ এম মাহবুব। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে মানুষের জন্য কাজ করার এই স্বেচ্ছাসেবী সংগঠনগুলো জরুরী আমাদের জন্য। বিভিন্ন সময়ে বন্যা, খরার মত দূর্যোগে এরা ঝাপিয়ে পরে সাহায্যের হাত নিয়ে আমাদের এই স্বল্প জায়গা, টি এস সি হয়ে গেলে সেখানে আমরা একটা ফ্লোর সংগঠনগুলোকে দিয়ে দিব।


প্রক্টর ড. মোঃ কামরুজ্জামান সব সংগঠনের স্টলে গিয়ে মত বিনিময় শেষে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। তিনি বলেন, তোমাদের আয়োজন দেখে আমি অভিভূত, তোমরা সব ক্লাব একসাথে কাজ করবে সেই প্রত্যাশা করছি।


অংশগ্রহণকারী ক্লাবগুলোর পক্ষ থেকে প্রথম আলো বন্ধুসভার সভাপতি মোঃ সেলিম রেজা বলেন, আমরা সেচ্ছাসেবক। সব সময় সেচ্ছায় নিজেদের সামর্থ অনুযায়ী মানুষের প্রয়োজনে এগিয়ে আসি। ভাল কাজের সাথে সমাজের বিত্তশালী ব্যক্তিবর্গ আমরা সেচ্ছাসেবীদের পাশে দাঁড়ালে আমরা আরো ভাল কিছু এই সমাজকে উপহার দিতে পারব। সেচ্ছাসেবা দিয়েই গড়ে উঠুক আগামীর সুন্দর পৃথিবী।


বশেমুরবিপ্রবি বিজ্ঞান ক্লাবের সভাপতি রাকিব চৌধুরি বলেন, আমাদের এটা মিলনমেলা। আমরা সব ক্লাব কোলাবোরেশান করে পরবর্তী সময়ে কাজ করব।

Tag
আরও খবর