দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

শ্যামনগরে ভ্রাম্যমান আদালতে তিন ইটভাটা মালিককে জরিমানা

শ্যামনগরে ভ্রাম্যমান আদালতে তিন ইটভাটা মালিককে জরিমানা

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ  সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযানে তিনটি ইটভাটা মালিককে চল্লিশ হাজার টাকা জরিমানা ও একটি ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে পৃথক ভাবে শ্যামনগর উপজেলার মেসার্স হাজী ব্রিকস, সাকিব ব্রিকস, গাজী ব্রিকস-১ ও গাজী ব্রিকস-২ এ এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান কালে নিয়ম ভঙ্গ করে ইটভাটায় অবৈধভাবে কাঠ ও টায়ারের কালি পোড়ানোর অভিযোগে পৃথকভাবে মেসার্স সাকিব ব্রিকস, গাজী ব্রিকস-১ ও গাজী ব্রিকস-২ এর মালিককে মোট চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় নীতিমালা লঙ্ঘন করে ভাটা পরিচালনার অভিযোগে মেসার্স হাজী ব্রিকস বন্ধ করে দেওয়া হয়েছে।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত। এসময় আরও উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম,শ্যামনগর থানা পুলিশ প্রমুখ।

 নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত জানান, ইটভাটা চারটির বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৭ ধারা লঙ্ঘন করায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মেসার্স সাকিব ব্রিকস, গাজী ব্রিকস-১ ও গাজী ব্রিকস-২ এর মালিককে পৃথকভাবে মোট ৪০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। এসময় নীতিমালা লঙ্ঘন করে ভাটা পরিচালনার অভিযোগে মেসার্স হাজী ব্রিকস বন্ধ করে দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবেশ সুরক্ষা/বায়ুদূষণ নিয়ন্ত্রণে ভবিষ্যতেও এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

ছবি- শ্যামনগরে ভ্রাম্যমান আদালতের অভিযান ইটভাটায় ।  


Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৬ ঘন্টা ৫০ মিনিট আগে