পূর্জাচনা ও ধর্মীয় রীতিনীতি অনুযায়ী মহাষষ্ঠির ঘট বসিয়ে দেবী দুর্গার মর্ত্যে আহ্বান ও বোধন এর মধ্যে দিয়ে আজ(১৬অক্টোবর) থেকে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দিনাজপুরে সনাতন ধর্মাবলম্বী অসহায় নারী পুরুষদের শুভেচ্ছা উপহার (শাড়ী) প্রদান করা হয়।
১৬ অক্টোবর দুপুর আড়াইটায় দিনাজপুর সদর উপজেলায় আয়োজিত এক অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী নারী , পুরুষের হাতে প্রধানমন্ত্রীর উপহার (শাড়ী) তুলে দেন দিনাজপুর সদর ৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি। শুভেচ্ছা উপহার বিতরনকালে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দল , দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শাহীন সুলতানা বিউটি,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, জেলা বিএনপির সদস্য ও দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোস্তফা কামাল মিলন,৮নং ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর মতিবুর রহমান বিপ্লবসহ আরো অনেক। উৎসব শুরুতে সনাতন ধর্মাবলম্বী অসহায় মানুষগুলো প্রধানমন্ত্রীর এ উপহার পেয়ে তারা অনেক খুশি এবং প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।