চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ

চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি এলাকা থেকে ৪২ লিটার দেশীয় চোলাই মদসহ তৃতীয় লিঙ্গের একজন নেত্রী ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী। এ সময় মদ বহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের বান্দরবান সীমান্তবর্তী চেমীরমুখ এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মৌসুমী হামিদ, পেঁচানি ও মিতু। স্থানীয় সূত্রে জানা গেছে, মিতু লম্বানি নামেও পরিচিত। মৌসুমী হামিদ সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হলুদিয়া এলাকার বাসিন্দা। অপর দুজন তার সহযোগী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বান্দরবান এলাকা থেকে দেশীয় চোলাই মদ নিয়ে যাওয়ার সময় তাদের বহনকারী একটি সিএনজিচালিত অটোরিকশা স্থানীয় লোকজন আটক করেন। এ সময় অটোরিকশার চালক পালিয়ে যান। পরে গাড়িটি তল্লাশি করে ৪২ লিটার চোলাই মদ পাওয়া যায়।

স্থানীয় সূত্রের দাবি, সংশ্লিষ্ট দলটি মাদক ব্যবসা, মানুষের ওপর অত্যাচার-নির্যাতনসহ বিভিন্ন অপরাধে জড়িত। এর আগে সাতকানিয়া থানার পুলিশ একাধিকবার তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটকের চেষ্টা করে। তবে পুলিশের চোখ ফাঁকি দিয়ে তিনি অবৈধ ব্যবসা চালিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

এ ছাড়া গত ৪ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে চন্দনাইশ থানাধীন দোহাজারী পৌরসভার জাসিম কনভেনশন হলের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আধিপত্য বিস্তার ও এলাকা দখলে রাখাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ওপর পূর্বপরিকল্পিত হামলা, মারধর এবং নগদ টাকা ও মুঠোফোন ছিনতাইয়ের অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল বলে জানা গেছে।

এদিকে, শুক্রবার তাদের আটকের পর স্থানীয় লোকজন উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় কয়েকজনকে বলতে শোনা যায়, ‘এই লোক অনেক জ্বালিয়েছে। এইবার আড়ি পুড়েছে।’

খবর পেয়ে ধোপাছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে নিজেদের হেফাজতে নেয়। পরে উদ্ধার করা মদ ও জব্দ করা অটোরিকশাসহ তাদের চন্দনাইশ থানায় পাঠানো হয়।

ধোপাছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ জানান, গ্রেপ্তার তিনজনকে উদ্ধার করা মালামালসহ চন্দনাইশ থানায় পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ১৭ অক্টোবর আদালতে পাঠানো হয়েছে।

 

Tag
আরও খবর