ডা. তাহের সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন, জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারুকে প্রাথমিক সদস্যসহ দল থেকে বহিষ্কার ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ ধামরাই থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ, দূষণ ও জলাশয় সংকটে হুমকিতে জীববৈচিত্র্য যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার

আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো নলতার ৬১ তম বার্ষিক ওরছ শরীফ




১১ ফেব্রুয়ারি মঙ্গলবার ‌সকাল ৯ টায় আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে হযরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর ৬১তম বার্ষিক ওরছ শরীফ। আখেরি মোনাজাতে দেশের বিভিন্ন স্থান থেকে ধর্মপ্রাণ মুসলমানসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।

ওরছ শরীফের শেষ দিনে বাদ ফজর মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন খান বাহাদুর আহাছানউল্লা (র.) এর ইসলামিক সেন্টারের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মুফতি আশিকুর রহমান।

মোনাজাতে ধর্মপ্রাণ মুসল্লিরা চোখের জলে আল্লাহর দরবারে গুনাহ মাফের জন্য প্রার্থনা করেন।

ওরছ শরীফে আগত হাজারো ভক্ত ও দর্শনার্থীর পদভারে মুখরিত ছিল গোটা এলাকা।

হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) ছিলেন একজন বিখ্যাত সুফি সাধক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক। তিনি ১৮৭৩ সালে খুলনা জেলার নলতা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যাপনা করেছেন।

হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) মানুষের আধ্যাত্মিক ও নৈতিক উন্নয়নে কাজ করেছেন। তিনি বিভিন্ন গ্রন্থ রচনা করেছেন, যেগুলোতে মানব জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে।

হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) ১৯৩৭ সালের ৮ ফেব্রুয়ারি ইন্তেকাল করেন। নলতা শরীফে তাঁর মাজার শরীফ অবস্থিত। প্রতি বছর এখানে তাঁর ওরছ শরীফ অনুষ্ঠিত হয়।


Tag
আরও খবর