তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নুরুল আমিন এমপিকে সংবর্ধনা লাখাইয়ে চোরাই মোটরসাইকেল সহ আটক -১। শ্যামনগরে চিংড়ীতে জেলি পুশ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন কোম্পানীগঞ্জে নাছের ও মুছাপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু নওগাঁয় বিপুল দেশীয় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে এসএসসি পরীক্ষার প্রস্ততিমুলক সভা আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার যশোরের শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম গৃহবন্দী সংখ্যালঘু পরিবার, ভাঙচুরের পর আঙিনায় সবজি আবাদ,বসতভিটা দখলের চেষ্টা সাতক্ষীরায় বাড়তি দামে তেল বিক্রি, জরিমানায় দুই স্টেশন যশোরে মেয়াদোত্তীর্ণ কীটনাশক জালিয়াতি: ৩৫ বছরের ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা

জয়পুরহাটে ব্যাংক চেকের চালান ও কাগজপত্র জাল জালিয়াতির দায়ে আইনজীবী কারাগারে

জয়পুরহাটে চেকের মামলায় ব্যাংক চালান জালিয়াতির দায়ে আইনজীবী কারাগারে। সোমবার (০৫ ডিসেম্বর) বিকেলে জয়পুরহাট চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নীশিথ রঞ্জন বিশ্বাস এ আদেশ দেন।

মামলার বিবরণ সূত্রে জানা গেছে,সোহেল রানা নামে এক ব্যাক্তির বিরুদ্ধে চেকের টাকা পাওয়াকে কেন্দ্র করে আদালতে মামলা করেন। সেই মামলায় সোহেল রানা কারাগারে থাকে।তাকে কারাগার থেকে জামিনে মুক্ত করার জন্য আইনজীবী,কারারক্ষী, ও মুহুরিসহ ৬ জনের যোগসাজশে ব্যাংকের চালান ও অন্যান্য কাগজ পত্র করে জাল জালিয়াতি করে সোহেল রানা কে জামিনে মুক্ত করে। 

পরে মামলার বাদী ও ব্যাংক কর্তৃপক্ষের সন্দেহ হলে গোয়েন্দা পুলিশকে জানানো হয়। এ ব্যাপারে গোয়েন্দা পুলিশ তদন্ত করে আইনজীবী, মুহুরি ও কারারক্ষীসহ ৬ জনের সম্পৃক্ততা পেয়ে তাদের বিরুদ্ধে  জয়পুরহাট থানায় মামলা করলে আইনজীবী আনিছুর রহমান ভারতে পলাতক ছিলেন।

এ মামলায় আইনজীবী আনিছুর রহমান সোমবার (০৫ ডিসেম্বর) জয়পুরহাট চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন চাইতে আসলে বিচারক জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

আইনজীবী আনিছুর রহমান কে কারাগারে পাঠানোর ব্যাপারে নিশ্চিত করে জয়পুরহাট আইনজীবী সমিতির সভাপতি রফিকুল ইসলাম তরুণ জানান, তাদের মিটিং করে এ বিষয়ে আইনজীবীদের সিদ্ধান্তের জানানো  হবে। 

এ ব্যাপারে জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম জানান ফিড ব্যবসায়ী সোহেল রানার নামে আদালতে একটি চেকের মামলা হয়। চেকের মামলায় সোহেল রানার আইনজীবী আনিছুর রহমান চেক জালিয়াতি করে সোহেল রানাকে জামিন করেন। পরবর্তীতে সন্দেহ হলে  পুলিশকে অবগত করলে  তদন্ত সাপেক্ষে এক আইনজীবীসহ ৬ জনের সম্পৃক্ততা পাওয়ায় সদর থানায় মামলা  করে গোয়েন্দা পুলিশ । আইনজীবী আনিছুর রহমান ভারতে পলাতক থাকার পর সোমবার জামিন নিতে আসলে আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো নির্দেশ দিয়েছেন।

আরও খবর