বানিয়াচং মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী ড.খলিলুর রহমান লাখাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ ইটভাটাকে ৬ লক্ষ টাকা জরিমানা। লোকনাথ ব্রহ্মচারীর জীবনাদর্শ থেকে সম্প্রীতি ও মানবসেবার আদর্শ অনুসরণের আহ্বান . -এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের ঝিনাইগাতীতে নিরাপদ সড়ক নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭ মামলায় জরিমানা ৩ হাজার ২০০ টাকা সুস্থধারার তরুণ রাজনীতিবিদ এম. রতন হায়দার: ৮নং আউশনারা ইউনিয়নের উন্নয়ন ও জনসেবায় প্রতিশ্রুতিশীল মুখ পীরগাছায় আলোকিত নাপাইচন্ডির ফ্রি মেডিকেল ক্যাম্পে পাঁচ শতাধিক মানুষের চিকিৎসাসেবা প্রদান সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসনের পদক্ষেপ: ঝিনাইগাতীর ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জলাবদ্ধতা নিরসনে সরেজমিনে ভারপ্রাপ্ত ইউএনও বগুড়ার আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা ক্ষেতলালে সড়কে খড় শুকানোর দায়ে মোবাইল কোর্ট, ২ জনকে জরিমানা আক্কেলপুরে মাসুম বিল্লাহ হত্যার বিচার দাবিতে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বরিশাল শেরেই বাংলা হাসপাতলে চিকিৎসা পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, ক্ষোভে ফুঁসছে স্বজনরা” লাখাইয়ে ৩৭ ঘন্টা পর নিখোঁজ ভারসাম্যহীন ফখরুদ্দিনের লাশ উদ্ধার,গ্রেফতার -০২। নাগেশ্বরী উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত করে মানবিক রাজনীতি করতে চান আকাশ জমি বিরোধে থানায় লিখিত অভিযোগ ক্ষেতলালে পানির দামে কুরবানি পশুর চামড়া বিক্রি ক্ষেতলালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শ্যালক-দুলাভাই নিহত, আহত ১ ক্ষেতলালে একদিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২, শিশুকে অপহরণ করে হত্যাচেষ্টা, আত্মহত্যায় ২ নারীর মৃত্যু

রাজবাড়ীতে মোটরসাইকেল ও ইজিবাইক সংঘর্ষে দুই জন নিহত।

রাজবাড়ীতে মোটরসাইকেল ও ইজিবাইক সংঘর্ষে দুই জন নিহত। রাজবাড়ীর পাংশায় মোটরসাইকেল ও ইজিবাইক সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন একজন।


বুধবার (১২ জানুয়ারি) উপজেলার লাঙ্গলবাধ সড়কের মৌরাট ইউনিয়নের রুপিয়াট মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার সরিষা ইউনিয়নের মো. শরিফুল ইসলামের ছেলে সুভ (১৮) ও মৌরাট ইউনিয়নের স্বর্ণগড়া খান্দুয়া গ্রামের মিলনের ছেলে নিলয় (২৪)। এ ঘটনায় রিফাত (১৭) নামের এক তরুণ আহত হয়েছেন। আহত রিফাত উপজেলার সরিষ ইউনিয়নের জাগির বাগলী গ্রামের মো. মনজুর ছেলে। প্রত্যক্ষদর্শী মো. বিল্পব হোসেন বলেন, আমি রুপিয়াট মোড়ে বসেছিলাম এসময় শুভ ও তার বন্ধু সহ তিন জন একটি মোটরসাইকেলে বৃত্তিডাঙ্গার দিকে যাচ্ছি। রুপিয়াট মাদ্রাসার সামনে একটি ইজিবাইকের সাথে সংঘর্ষ হয়।


এ সময় শুভ ও তার বন্ধু সহ মোটরসাইকেল থাকা তিনজনই গুরুতর আহত হয়। উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে শুভ ও তার বন্ধু নিলয় মারা যায়। পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে দায়িত্বে থাকা চিকিৎসক ডা. আনোয়ারুল ইসলাম খান বলেন, দুইজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহত রিফাতের চিকিৎসা চলছে।


পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাহউদ্দিন বলেন,মরদেহ দুটি পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে, ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরও খবর