ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ

ডেভিল হান্ট' অভিযানে ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষসহ গ্রেফতার-২


ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : ১৩/০২/২৫ 'ডেভিল হান্ট" অভিযানে কুড়িগ্রামের ফুলবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষসহ দুই আওয়ামীলীগ নেতাকে  গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ। 

সারাদেশে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীদের গ্রেফতার পাশাপাশি অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধারের লক্ষে দেশব্যাপী চলমান অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে ফুলবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে ।

ফুলবাড়ী থানার উপপরিদর্শক এস আই আসাদুজ্জামান আসাদ জানান, শেখ হাসিনার দেশত্যাগের পর গ্রেফতারকৃত এই দুই নেতা দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। বৃহস্পতিবার দুপুরে এলাকায় ফিরেছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে কদমতলা এলাকা থেকে উপজেলা আওয়ামী লীগের সক্রিয় নেতা ও নাওডাঙ্গা ইউনিয়নের নাওডাঙ্গা  গ্রামের মৃত নুরবক্ত মিয়ার ছেলে এবং ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ গোলাম ওয়াদুদ (৫৮) ও একই উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের ৬ নং কিশামত শিমুলবাড়ী ওয়ার্ডের নিষিদ্ধ ছাত্রলীগ নেতা পল্লব রায় (২০) কে বুধবার রাতে বাড়ী থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার পল্লব ওই এলাকার পরেশ চন্দ্র রায়ের ছেলে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, গত  ৪ আগষ্ট ফুলবাড়ীতে ছাত্রজনতার মিছিলে হামলা ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত ৫ নং মামলায় গ্রেফতার দেখিয়ে গ্রেফতার করে বৃহস্পতিবার বিকালে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে। 




Tag
আরও খবর