কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা

বরিশালে( টিসিবি) পন্য বিক্রি হলেও ওটিপি জটিলতায় চরম দূর্ভোগে দরিদ্র সুবিধাভোগীরা।

বরিশালে নির্ধারিত সময়ের এক দিন পর টিসিবির পণ্য বিক্রি শুরু হলেও ওটিপি জটিলতায় চরম দুর্ভোগে পড়েছেন দরিদ্র সুবিধাভোগীরা। নগরীর ৩০টি ওয়ার্ডে এমন দুর্ভোগ দেখা যায়। এ কারণে অধিকাংশ সুবিধাভোগীকে পণ্য না নিয়েই বাড়ি ফিরতে হয়েছে। পাশাপাশি দুর্ভোগে পড়েছেন ডিলাররাও।বরিশাল নগরীতে ৯০ হাজার ফ্যামিলি কার্ডের মধ্যে যাচাই শেষে ৩১ হাজার ২৭৪টি কার্ডে সেবা দেওয়া হচ্ছে। এ কারণে নতুন করে স্মার্ট কার্ড প্রদান শেষে মালিকানা যাচাইয়ে ওটিপির ব্যবহার করা হচ্ছে। কিন্তু দুই—তিন ঘণ্টা পরও মোবাইল ফোনে ওটিপি না আসায় সেবাগ্রহিতারা দুর্ভোগে পড়েছেন।টিসিবির পণ্য নিতে আসা একজন ক্রেতা বলেন, ‘স্মার্ট কার্ডের মাধ্যমে পণ্য বিক্রির সময় ওটিপি ব্যবহার করতে হচ্ছে। কিন্তু টিসিবির অ্যাপে স্মার্ট কার্ড স্ক্যান করার দুই—তিন ঘণ্টা পরও ওটিপি আসছে না। তাই ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও আমি পণ্য পাইনি।’নগরীর ৯ নম্বর ওয়ার্ডের ডিলার মায়ের দোয়া এন্টারপ্রাইজের ম্যানেজার আরিফুর রহমান বলেন, ‘সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মাত্র ৩৯টি কার্ডের বিপরীতে পণ্য দিতে পেরেছি। আমার আওতায় ২৮৮টি কার্ড থাকলেও ওটিপি না আসায় অধিকাংশ সেবাগ্রহিতাকে পণ্য দিতে পারিনি। একই ওয়ার্ডে আরও তিনটি টিসিবির ডিলার পয়েন্টে একই অবস্থা দেখা গেছে।’ নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের মাস্টার ফুড প্রোডাক্টসের এক কর্মচারী বলেন, ‘মোবাইল ফোনে ওটিপি না আসায় ২৪৭ জন কার্ডধারীর মধ্যে পুরো দিনে মাত্র ২৯ জনকে পণ্য দিতে পেরেছি। বাকিরা এসেও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা শেষে ফিরে গেছেন।’ ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বরিশাল আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক শতদল মন্ডল বলেন, ‘অনেকের বাটন মোবাইলের ইনবক্স ফুল হয়ে থাকার কারণে নতুন মেসেজ মোবাইল ফোনে প্রবেশ করছে না। এছাড়া কিছু নম্বরে ওটিপি আসতে দেরি হচ্ছে। যারা পণ্য পায়নি, তারা দুএক দিন পর নিলেও সমস্যা নেই। পণ্য বেহাত হওয়ার কিছু নেই, পরবর্তী বরাদ্দ না আসা পর্যন্ত পণ্য নেওয়া যাবে। সাময়িক এ দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করছি।’প্রসঙ্গত, বরিশাল নগরীর ৩০টি ওয়ার্ডে আওয়ামী লীগ আমলে ৯০ হাজার ফ্যামিলি কার্ড বিতরণ হয়েছিল। ভুল তথ্য দেওয়া, একই মোবাইল নম্বরে একাধিক কার্ড করা সহ বিভিন্ন অনিয়মের কারণে অধিকাংশ কার্ড বাতিল হয়ে যায়। ত্রুটি যুক্ত কার্ড বাতিল করার পর বর্তমানে নগরীতে ৩১ হাজার ২৭৪টি কার্ডের বিপরীতে দরিদ্রদের সেবা প্রদান করা হচ্ছে। এর আওতায় ৫৪০ টাকায় একজন সুবিধাভোগীকে ৫ কেজি চাল, ২ লিটার তেল, ২ কেজি ডাল এবং ১ কেজি চিনি দেওয়া হচ্ছে।
আরও খবর