দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২ দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২ জয়পুরহাটে ১ম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা অনুষ্ঠিত সুন্দরগঞ্জে তিন ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক। সেনবাগ থানার ওসি দাওয়াত খাওয়ার ঘটনায় প্রত্যাহার কুতু্বদিয়ায় ১২ ঘন্টা পর বিদ্যুতের হাসি শীঘ্রয় শুরু হচ্ছে কুতু্বদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ রামদী ইউনিয়ন শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন দক্ষিণ ধুরুং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সিরাজুল মোস্তফা চৌধুরী লালপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন

জবিতে ভর্তিচ্ছুদের পাশে ছাত্র সংগঠনগুলো

জবি প্রতিনিধি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ভর্তি তথ্য সহায়তা কেন্দ্র স্থাপন ও আবাসনের ব্যবস্থাসহ নানা উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন।


সরেজমিনে দেখা যায়, ছাত্রদল প্রধান ফটকের ডান পাশে ও ৩য় ফটকের বাম পাশে মোট দুটি, ইসলামী ছাত্র আন্দোলন প্রধান ফটকের ডান পাশে একটি এবং ছাত্র অধিকার পরিষদ ২য় ফটকের পাশে শিক্ষার্থীদের সহায়তায় বুথ স্থাপন করেছে। অন্যদিকে, প্রধান ফটকের বাম পাশে একটি, ২য় ফটকের বাম পাশে একটি ও ৩য় ফটকের ডান পাশে একটি—মোট তিনটি শিক্ষার্থী সহায়তা বুথ স্থাপন করেছে ইসলামী ছাত্রশিবির।


বুথগুলোতে ভর্তি সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে পরীক্ষার্থীদের জন্য শুভেচ্ছাস্বরূপ কলম প্রদান ও সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও, পরীক্ষা চলাকালীন বই, মোবাইল, ঘড়িসহ ইলেকট্রনিক সামগ্রী জমা রাখার সুবিধাও দেওয়া হচ্ছে। জবি শাখা শিবিরের সভাপতি আসাদুল ইসলাম বলেন, "বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান, যা ছাত্রদের কল্যাণে কাজ করে থাকে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আগত ভর্তি পরীক্ষার্থীদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করা থেকে শুরু করে তথ্য সহায়তা বুথের ব্যবস্থা করেছি। শিক্ষার্থীদের উপহার হিসেবে কলম ও পানি দিচ্ছি।


এছাড়াও, পরীক্ষার্থীদের সাথে আসা অভিভাবকদের বিশ্রামের জন্য আলাদা বুথ স্থাপন করা হয়েছে।" বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জবি শাখার সভাপতি এ. কে. এম. রাকিব বলেন, "বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ, তাদের চেষ্টার ফলে গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের সক্রিয় ছাত্র সংগঠন ও বিভিন্ন জেলা কল্যাণ সমিতিগুলো যেভাবে ভর্তিচ্ছুদের সহায়তা করছে, তাতে সবার কাছে জবির ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা সম্ভব হচ্ছে। পাশাপাশি, সংগঠনগুলোর পারস্পরিক সম্পর্কেরও উন্নতি হচ্ছে।


" উল্লেখ্য, ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ৯:৩০ থেকে ১০:৩০, দুপুর ১২:০০ থেকে ১:০০ এবং বিকেল ৩:৩০ থেকে ৪:৩০—এই তিনটি শিফটে অনুষ্ঠিত হচ্ছে। তিনটি শিফটে মোট ২৪,৯৫৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।

আরও খবর