দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

দিনাজপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দিনাজপুরে নবাগত পুলিশ সুপাএলপুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন মহোদয়ের সভাপতিত্বে দিনাজপুর জেলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।

উক্ত মতবিনিময় সভায় পুলিশ সুপার মহোদয় বলেন, জনগনের নিরাপত্তা দেয়া পুলিশের সাংবিধানিক দায়িত্ব। কোনভাবেই যাতে কারো নিরাপত্তার ব্যাঘাত না ঘটে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে এবং যারা নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধী যেই হোক না কেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে।তিনি আরো বলেন যে পুলিশ জনগনের সেবক। সেবার ব্রত নিয়ে  জনগণের পাশে থেকে জান মালের নিরাপত্তা নিশ্চিত করা এবং  মাদকের করাল গ্রাস থেকে দিনাজপুরকে মুক্ত করে একটি সুখী সমৃদ্ধ দিনাজপুর উপহার দেয়াই আমার একমাত্র লক্ষ ও উদ্দেশ্য ।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ  মোঃ সোহেল রানা, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলালসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ  উপস্থিত ছিলেন।
উল্লেখ  গত১১ফেব্রুয়ারী মোঃ ফারুফত হুসাইন মারুফ দিনাজপুর জেলায়  পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।

Tag
আরও খবর