যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের

শাজাহানপুরে শেষ হলো দুই দিন ব্যাপি ঘাস চাষের প্রশিক্ষণ !!

বগুড়ার শাজাহানপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত ও প্রাণিপুষ্টির উন্নয়নে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের তত্ত্বাবধানে দুই দিন ব্যাপি উন্নত জাতের ঘাস চাষ কৌশল, সবুজ ঘাস সংরক্ষণ প্রযুক্তি এবং গবাদিপশুর খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক খামারী প্রশিক্ষণ শেষ হলো।

আজ ১৭ ফেব্রুয়ারি (সোমবার) উন্নত জাতের ঘাস চাষ কৌশল, সবুজ ঘাস সংরক্ষণ প্রযুক্তি এবং গবাদিপশুর খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক খামারী প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ তাইফুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার, শাজাহানপুর, বগুড়া। ফিরোজ আহমেদ খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, শাজাহানপুর, বগুড়ার সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণে আরো উপস্থিত ছিলেন তারেক হাসান, ভেটেরিনারি সার্জন, মোস্তাফিজুর রহমান, সহকারী প্রোগ্রামার, সাধনা রাণী রায়, স্প্রসারণ কর্মকর্তা (এলডিডিপি)। প্রধান অতিথির আলোচনায় বলেন গবাদিপশুর প্রধান খাদ্য হিসেবে ঘাস সংরক্ষণ প্রযুক্তি, খাদ্য ব্যবস্থাপনা বিশেষ করে উন্নত জাতের ঘাস লাগানোর উপর ও গবাদিপশু প্রতি যত্ন সহকারে পালন সম্পর্কে।

এ দিকে নিজের গবাদিপশুর খাদ্য চাহিদা মেটানোর পর অতিরিক্ত ঘাস বিক্রি করে আয় করা যায় কি ভাবে তার ফলশ্রুতিতে নেপিয়ার জার্মান, পাকচং-১, ভূট্টা, খেসারী, পাড়া, কাউপি, মাসকালাই, আলফা আলফা, জাম্বুসহ আরো অন্যান্য উন্নত জাতের ঘাস চাষে আগ্রহী ও ঘাস চাষ বৃদ্ধির লক্ষ্যে প্রাণীর পুষ্টির উন্নয়নে উন্নত জাতের ঘাষ চাষ সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের আওতায় খামারীদের এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

একবার ঘাস লাগালে এক থেকে দেড় মাস অন্তর অন্তর ঘাস কাটা যায়। এতে দুই-তিন বছর ঘরে ঘাস পাওয়া যায়। গবাদিপশুর জন্য সবুজ কাঁচা ঘাস খুবই পুষ্টিকর খাবার। কাঁচা ঘাস খাওয়ালে অল্প দিনের মধ্যে গরু মোটাতাজা হয় এবং অধিক দুধ পাওয়া যায়।

এ ছাড়াও কাঁচা ঘাস দিয়ে সাইলেজ ও শুকনা ঘাস দিয়ে হে তৈরি করে অনেক ঘাস একসঙ্গে সংরক্ষণ করার প্রক্রিয়া। এতে করে গবাদিপশুর খাদ্য নিয়ে বছরের কোন সময় সমস্যার সম্মখীন হতে হবে না খামারীদের।


Work With us

আর্কাইভ