দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে ৪ দিনব্যাপী গ্রন্থমেলা উদ্বোধন

লক্ষ্মীপুর জেলার প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে একুশে বইমেলা শুরু হয়েছে। ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের লক্ষ্যেকে সামনে রেখে ৪ দিনব্যাপী বইমেলা আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


মঙ্গবার সকালে প্রধান অতিথি মোঃ জামিলুল হক,পিপিএম এ.এস.পি সার্কেল, রায়পুর বইমেলার উদ্বোধন করেন।


 উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - আলহাজ্ব মিজানুর রহমান ভুইয়া ভাইস-চেয়ারম্যান প্রফেসর কাজী ফারুকী কল্যান ট্রাস্ট, ইঞ্জিনিয়ার কাজী রাসেল অধ্যক্ষ(ভারপ্রাপ্ত), প্রিন্সিপাল কাজী ফারুকী ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি, সহ.অধ্যাপক সাইফুল ইসলাম প্রধান শিক্ষক প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল,আনিসুর রহমান ভারপ্রাপ্ত অধ্যাপক,সফিউল আলম টিপু প্রধান শিক্ষক,গাজী গিয়াস উদ্দিন,সাধারন সম্পাদক, লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ,ইজাজ হোসেন রুমান,ব্যবস্থাপনা পরিচালক, জনসেবা জেনারেল হাসপাতাল প্রা.ফারুক হোসেন, সহঃশিক্ষক(অবঃ) হায়দরগঞ্জ মাদ্রাসা প্রমুখ।


অধ্যক্ষ মোঃ নুরুল আমিন এর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন শিক্ষক । ৬ষ্ঠ শ্রেণী থেকে একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের অংশগ্রহণে এবারের বইমেলায় ১৮ টির মতো স্টল বসেছে। 


একুশের বাতিঘর, জেন জি, অংকুর,কচিকাঁচা,ভাষাবিদ্যা,বইয়ের ফেরিওয়ালা, বিজনেস বিদ্যা বিতান, বর্নমালা, তারুণ্যের জাগরণ, বি এন সি সি বই ঘর, বিজ্ঞান ও সাহিত্য, ইসলামী বইঘর, প্রযুক্তি বইঘর, ইকরা বইঘর, আসসুন্নাহ, আসাদুল্লাহ কেন্দ্রীয় লাইব্রেরি বুক কর্ণার। বিভিন্ন বর্ণিল নামে ও সাজে সেজেছে বইয়ের দোকানগুলো। প্রথম দিনে ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের মেলায় ব্যাপক উপস্থিতি হয়েছে।




বক্তারা ছাত্র-ছাত্রীদের প্রতি একাডেমিক বইয়ের পাশাপাশি বই পড়ার গুরুত্ব তুলে ধরে বিভিন্ন যুক্তি, উপমা ,গল্প উপস্থাপনা করেন আলোকিত আত্মশক্তিতে বলীয়ান সুযোগ্য মানুষ হতে। পরিবারের প্রতিটি মানুষ যেন বই পড়ার প্রতি আন্তরিক হয় যত্নবান হয় সবার আন্তরিক দৃষ্টি এবং মনোযোগ আকর্ষণ করেন। 


প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, ছাত্র-ছাত্রীদের বইয়ের সাথে সম্পর্ক ও পরিচয় গড়ে তুলতে এবং তাদের পাঠাভ্যাস উন্নয়নের লক্ষ্যে মেলা ১৮/০২/২০২৫ থেকে ২১/০২/২০২৫ মঙ্গল, বুধ, বৃহস্পতি ও শুক্রবার পর্যন্ত চলবে।



আরও খবর