অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

নন্দীগ্রামে জমে উঠেছে সরিষার হাট, বাম্পার ফলন ও দামে খুশি কৃষক


বগুড়ার নন্দীগ্রামে জমে উঠেছে সরিষার হাট। সরিষার হাটটি নতুন হলেও বিপুল পরিমাণ সরিষা আমদানি হচ্ছে নন্দীগ্রামের এই হাটে। এবারো সরিষার বাম্পার ফলন আর বাজারমূল্য বেশি পাওয়ায় খুশি রয়েছে নন্দীগ্রাম উপজেলার কৃষকরা। উপজেলা কৃষি অধিদপ্তর সুত্রে জানা গেছে চলতি রবি মৌসুমে নন্দীগ্রাম উপজেলায় সাাড়ে ৮ হাজার হেক্টর জমিতে সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিলো কিন্তু লক্ষ্যমাত্রার চেয়েও বেশি পরিমাণ জমিতে সরিষার চাষাবাদ হয়েছে। নন্দীগ্রাম হাট কর্তৃপক্ষ জানান, সপ্তাহে প্রতি মঙ্গলবার এখানে সরিষার হাট বসে। এই হাটে বিভিন্ন জাতের সরিষা উঠে এবং সরিষার মান-দর বেশ ভালো হওয়ায় উপজেলার দূরদুরান্ত থেকে সরিষা ক্রয়-বিক্রয় করতে আসে ক্রেতা-বিক্রেতারা। সরিষার বেপারি রেজাউল করিম বলেন, অন্যান্য হাটের তুলনায় নন্দীগ্রাম হাটে প্রচুর পরিমাণ সরিষার আমদানি হচ্ছে। এই হাটটি বাড়ির খুব নিকটে হওয়ায় পরিবহন খরচ অনেক কম হয়। মঙ্গলবার হাটে আমি ৬০ মণ সরিষা কিনেছি। সরিষার বেপারি সাইদুল বলেন, নন্দীগ্রাম হাটে প্রচুর পরিমাণ সরিষা আমদানি হয়। আমি সরিষা কিনে রেখে পরে বিক্রি করি। মঙ্গলবার হাটে আমি ১শ মণ সরিষা কিনেছি। বর্তমানে সরিষার প্রকার ভেদে ২৫শ থেকে ২৮শ টাকা মণ দরে সরিষা কিনেছি। সরিষা চাষি বক্কার বলেন, রবি মৌসুমে সরিষার আবাদ করে উৎপাদিত সরিষা মৌসুমের সময় অল্প বিক্রি করে কিছুদিন পর সব বিক্রি করে দিবো। এতে এখনকার চেয়ে কিছুটা বেশি দাম পাওয়া যাবে। এ বছর আমি ৮ বিঘা জমিতে উন্নত জাতের সরিষার আবাদ করেছি। তিনি আরো বলেন, এবারো সরিষার বাম্পার ফলন হয়েছে। বাজারদরও অনেকটা ভালো রয়েছে। এ জন্য আমি অনেকটা খুশি।  রিধইল গ্রামের রাজু বলেন, নন্দীগ্রাম সরিষার হাটটি নতুন হলেও অল্পদিনের ব্যবধানে এই হাট সরিষার হাট হিসেবে খুব পরিচিতি পেয়েছে। আর এই হাটে ভালো মানের সরিষা উঠে। এ ছাড়াও উপজেলার রণবাঘা ও কুন্দারহাটসহ কয়েকটি হাটে সরিষা পাওয়া যায়। উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক বলেন, প্রাকৃতিক দূর্যোগ না থাকায় এবার নন্দীগ্রামে সরিষার বাম্পার ফলন হয়েছে। গত বছরের চেয়ে এবছর নন্দীগ্রামে লক্ষ্যমাত্রার চেয়ে অধিক জমিতে সরিষা চাষ করেছে কৃষক। এখন বাজারে সরিষার বেশ দাম রয়েছে যা বাজারে বিক্রয় করে লাভবান হচ্ছে  নন্দীগ্রামের কৃষকরা।

আরও খবর