‎শ্রীমঙ্গলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদ বিতরণ কালাইয়ে মাদক মামলায় যুবকের জেল ও জরিমানা রায়পুরে তেলের সংকট নিরসনে ইউএনও’র উদ্যোগে মতবিনিময় সভা, ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্ত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থী ৩৭৬ জন ‎সুন্দরবনে ১১ জেলেকে অপহরণের অভিযোগ, তদন্তে কোস্ট গার্ড শার্শার বাগআঁচড়ায় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির অপরাধে ফিলিং স্টেশন কতৃপক্ষকে জরিমানা! ববি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ডিজিটাল মিডিয়া ল্যাব উদ্বোধন নওগাঁর নিয়ামতপুর ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর মোটরসাইকেল আরোহীর গ্রেফতার ঝিনাইগাতীতে আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লাখাইয়ে প্রাথমিক বৃত্তি শুরু, পরীক্ষায় ২৬৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত। ঈশ্বরগঞ্জে পেট্রোলের দাবিতে মহাসড়ক অবরোধ টিপাইমুখ বাঁধ নিয়ে স্পিকারের বিস্ফোরক মন্তব্য সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে: প্রধানমন্ত্রী ‎বঙ্গোপসাগরে প্রজনন রক্ষায় ৫৮ দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ নোয়াখালীতে বহুল আলোচিত স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল সাতক্ষীরায় বৃত্তি পরীক্ষার প্রথম দিনে উপস্থিতি ৬১ শতাংশ সাতক্ষীরায় সাব-রেজিস্ট্রি অফিসে হামলায় মামুন কারাগারে ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে বসতভিটায় শাক-সবজি চাষের উপর প্রশিক্ষণ ও বিভিন্ন প্রকার সবজির বীজ বিতরণ গোয়ালন্দে কৃষি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনক্ষুদ্র কৃষকদের ব্যাংকিং ব্যবস্থায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ: ড. তিতুমীর

শার্শায় ফিল্মি স্টাইলে ৮ লক্ষ টাকা ছিনতাই, ছিনতাইকারীদের গণধোলাই ও আটক

শার্শায় ফিল্মি স্টাইলে ৮ লক্ষ টাকা ছিনতাই,দু ছিনতাইকারীকে ধরে জনগণের গণধোলাই,পরে আরো দু ছিনতাইকারী আটক যশোরের শার্শায় ফিল্মি স্টাইলে নারিশ ফিশ ফিড লিমিটেডের ম্যানেজারকে মোটরসাইকেল গতিরোধ করে ছুরিকাঘাত করে ৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত ওই ম্যানেজারকে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ছিনতাইয়ের সময় ভিকটিমের চিৎকারে স্থানীরা এগিয়ে এসে ধাওয়া করে দুইজন ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দিলেও টাকা নিয়ে মোটরসাইকেল যোগে আরো দুই ছিনতাইকারী পালিয়ে যায়।পরবর্তীতে শার্শা থানা পুলিশ অভিযান চালিয়ে আরো দু ছিনতাইকারীকে টাকাসহ আটক করে। ছিনতায়ের শিকার ও গুরুতর আহত ওই ম্যানেজার রোকনুজ্জামান(৪৫)। তিনি উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত নজরুল ইসলামের ছেলে। সে বাগআঁচড়া বাজারের মসজিদ মার্কেটে রুহুল আমিনের মালিকানাধীন নারীশ ফিড এর ডিলারের দোকানের ম্যানেজার হিসেবে কর্মরত। পুলিশ জানায়,- বাগআঁচড়ার নারিশ ফিশ ফিড লিমিটেড এর ডিলার রুহুল আমিনের ম্যানেজার রোকনুজ্জামান নাভারন ও উলাশী বাজারে ফিড কোম্পানির কালেকশন শেষ করে বুধবার দুপুর ২ টার সময় শার্শা থানাধীন উলাশী ইউনিয়নের উলাশী দক্ষিণপাড়া যাত্রী ছাউনীর সামনে নাভারন- সাতক্ষীরা সড়কের উপর পৌছালে ছিনতাইকারীরা ঝিকরগাছা উপজেলার জয়নাল আবেদীনের ছেলে হৃদয় হোসেন (২৪),শফিক হোসেনের ছেলে ফয়সাল হোসেন(১৮) একই গ্রামের তরিকুল ইসলাম (২৫), ও ইসলাম পুর গ্রামের ,রাব্বেল (২৩) তার মোটরসাইকেলের গতিরোধ করে দেশীয় অস্ত্র রামদা এবং চাকু দিয়ে ভিকটমকে জখম করে ৮০০০০০(আট লক্ষ) টাকা ছিনতাই করে। ভিকটিমের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ধাওয়া করে ছিনতাইকারী হৃদয় হোসেন ও ফয়সালকে আটক করে গণধোলাই দেয়। ওপর দুইজন ছিনতাইকারী মোটরসাইকেল নিয়ে টাকাসহ পালিয়ে যায়। খবর পেয়ে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় গণধোলাইয়ে আহত ছিনতাইকারীদের উদ্ধার করে নাভারন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।পরে পুলিশ অভিযানে নেমে টাকা সহ ছিনাতাইকারী তরিকুল ও রাব্বেলকে ও আটক করে। পুলিশ আরো জানায়,ছিনতাইকারীরা যাতে কেউ তাদেরকে বাধা দিতে না আসে সে জন্য কৌশল অবলম্বন করে বিএনপির লগো সম্বলিত জার্সি পরিহিত অবস্থায় ছিনতাই করেছেন। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম রবিউল ইসলাম ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান,ঘটনা জানার সাথে সাথে পুলিশ অভিযানে নেমে মাত্র ৩ ঘন্টার মধ্যে ছিনতাইকারীদের টাকা সহ আটক করে।এ ঘটনার সাথে আর কোন চক্র জড়িত আছে কিনা তা ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।
আরও খবর