ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ

ফুলবাড়ীতে বৃদ্ধা হাসিনার ঝুলন্ত মরদেহ উদ্ধার


ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : ২০.০২.২৫
কুড়িগ্রামের ফুলবাড়ীতে হাসিনা বেওয়া (৭০) নামের এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ পুলিশ উদ্ধার করেছে। বৃহস্পতিবার(২০ ফেব্রুয়ারী ) দুপুরে ফুলবাড়ী সদর ইউনিয়নের কুটি চন্দ্রখানা গ্রামের নিজ বাড়ী থেকে ফুলবাড়ী থানার পুলিশ ওই বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। নিহত বৃদ্ধা ওই গ্রামের মৃত কোরবান আলীর স্ত্রী।
 
নিহতের পারিবারিক সুত্র জানায়, স্বামী মারা যাওয়ার পর থেকে হাসিনা বেওয়া মানসিক রোগে ভুক্তছিলেন। বৃহস্পতিবার সকালে সবার অজান্তে ছেলের টিউশনি রুমের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। সকাল ৯ টার দিকে শিক্ষার্থীরা টিউশনি করার জন্য ওই রুমে ঢুকে হাসিনা বেওয়ার লাশ ঝুলতে দেখে চিৎকার শুরু করলে পরিবার ও আশপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। 

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, পরিবার, এলাকাবাসী, জনপ্রতিনিধি সহ ওই এলাকায় তদন্ত করে জানা গেছে নিহত বৃদ্ধা সত্যিকারেই একজন মানসিক রোগী ছিলেন। তিনি নিজেই তার ছেলের প্রাইভেট পড়া ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে। 




Tag
আরও খবর