মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

বিশ্ব বাজারে ফের রেকর্ড উচ্চতায় সোনার দাম

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 20-02-2025 11:15:38 pm

বিশ্ব বাজারে সোনার দাম ফের রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) প্রতি আউন্স সোনা দুই হাজার ৯৫০ ডলারের ওপরে লেনদেন হয়।


মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে শুল্কারোপের হুমকিতে বাণিজ্য যুদ্ধ নিয়ে উদ্বেগ বেড়েছে। তাই সোনার প্রতি আগ্রহ বেড়েছে বিনিয়োগকারীদের।


এদিন সোনার দাম আউন্সপ্রতি শূন্য দশমিক ছয় শতাংশ বেড়ে দুই হাজার ৯৫১ দশমিক ২৫ ডলারে দাঁড়ায়। আগের সেশনে দাম হয়েছিল দুই হাজার ৯৫৪ দশমিক ৬৯ ডলার। এ নিয়ে চলতি বছরে নবম বারের মতো সোনার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছালো।


একই দিনে মার্কিন সোনার দাম আউন্সপ্রতি এক দশমিক এক শতাংশ বেড়ে দুই হাজার ৯৬৯ দশমিক ৩০ ডলারে দাঁড়িয়েছে।


বুধবার ডোনাল্ড ট্রাম্প অটো আমদানির ওপর প্রায় ২৫ শতাংশ শুল্কারোপ করতে চান বলে জানিয়েছেন। তা ছাড়া ফার্মাসিউটিক্যালস ও সেমিকন্ডাক্টরেও একই ধরনের শুল্ক আরোপ করা হবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।


ক্ষমতাগ্রহণের আগে থেকেই বাণিজ্য ঘাটতি কমাতে বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্কারোপের কথা বলেছেন ট্রাম্প। হোয়াইট হাউজে আসার পর যা তিনি কর্যকর করা শুরু করেছেন।


ট্রাম্প জানিয়েছেন, ২ এপ্রিল থেকে অটোমোবাইলের ওপর শুল্ক আরোপ করা হতে পারে। বাণিজ্য ব্যবস্থা ঢেলে সাজাতেই তিনি এই পদক্ষেপ নিচ্ছেন।


ফ্লোরিডার মার-এ-লাগোতে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ওষুধ ও সেমিকন্ডাক্টর চিপের ওপর সেক্টরাল শুল্কও ২৫ শতাংশ বা তার বেশি থেকে শুরু হবে। তবে এই শুল্ক ঠিক কবে থেকে শুরু হবে তা নির্দিষ্ট করে বলেননি তিনি।


সূত্র: রয়টার্স

আরও খবর




6ab0c26058a1f-210926113632.webp
বিশ্ববাজারে কমলো তেলের দাম

১২ দিন ১৮ ঘন্টা ২১ মিনিট আগে


6aae74a66403f-190926054022.webp
নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

১৪ দিন ১২ ঘন্টা ১৭ মিনিট আগে



6aa7a3538506b-140926013339.webp
একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প

১৯ দিন ১৬ ঘন্টা ২৪ মিনিট আগে