ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ

ফুলবাড়ীতে চর বিষয়ক মন্ত্রাণালয়ের দাবীতে মানববন্ধন ও সংলাপ অনুষ্ঠিত


কুড়িগ্রামের ফুলবাড়ীতে চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবীতে মানববন্ধন ও সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারী)  দুপুরে ফুলবাড়ী চর উন্নয়ন কমিটির উদ্যোগে নাওডাঙ্গা ইউনিয়নের চর গোরকমন্ডল এলাকায় ধরলা নদীর চরে এ মানববন্ধন ও সংলাপ অনুষ্ঠিত হয়। 

মানববন্ধন ও সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু। 

ফুলবাড়ি উপজেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক ডাঃ শাহাদৎ হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাংবাদিক শাহিনুর রহমান শাহীনের সঞ্চালনায় সংলাপে চরের বাসিন্দা আব্দুর রহমান, গাজীবর রহমান, ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনছার আলী মিয়া, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, যুগ্ন সাধারণ সম্পাদক আরাবুর রহমান পাশা, নাওডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা, জেলার চিলমারী মীর ইসমাইল হোসেন সরকারি কলেজের সাবেক অধ্যাপিকা নাজমুন নাহার বিউটি ফুলবাড়ী চর উন্নয়ন কমিটির সদস্য সচিব সাংবাদিক শাহিনুর রহমান শাহীন, কুড়িগ্রাম জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আশরাপ আলী সহ অনেকে বক্তব্য রাখেন। 
বক্তারা চরের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মত চর বিষয়ক মন্ত্রণালয় গঠনের জন্য সরকারের নিকট জোর দাবী জানান।

Tag
আরও খবর