‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

রাজবাড়ীতে অভিমান করে, বিষ পানে এক কিশোরীর মৃত্যু ।

রাজবাড়ীতে অভিমান করে, বিষ পানে এক কিশোরীর মৃত্যু । রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় ভাই বোনের সাথে ঝগড়া করে এক পর্যায়ে অভিমানে ঘরে রাখা ইদুর মারা বিষ পানে মিথিলা আক্তার (১৭) নামে একজন কিশোরী আত্মহত্যা করার ঘটনা ঘটেছে। মৃত কিশোরী মিথিলা গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা গ্রামের জলিল ফকিরের মেয়ে। স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, মিথিলার বাবা ছেলে-মেয়েদের বাড়িতে রেখে কৃষি কাজের জন‍্য কাজে গেলে ,আনুমানিক (২১ ফেব্রুয়ারি) শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে বাড়িতে মিথিলা তার ছোট ভাই বোনদের সাথে ঝগড়া করে। ঝগড়ার এক ফাঁকে অভিমান করে ঘরে থাকা ইদুরের বিষ পান করে যন্ত্রণায় ছটফট করতে থাকলে বাড়ির লোকজন ও আশেপাশের সবাই এগিয়ে এসে তাকে ধরাধরি করে দ্রুত চিকিৎসার জন‍্য গোয়ালন্দ উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন‍্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। চিকিৎসার এক পর্যায়ে মিথিলার অবস্থা আরো খারাপ হলে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাত সাড়ে ১০ টায় মৃত্যুবরণ করেন। এ খবর পাওয়া পর্যন্ত মৃতদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ফরিদপুর থানা পুলিশ মৃতদেহর সুরতহাল প্রস্তুতপূর্বক আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও খবর