ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

মৌলভীবাজারে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ৬৬ লাখ টাকা লুট

পুলিশ বলছে এটি ঘটনা রহস্যজনক:


বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের (বেক্সিমকো ফার্মা) মৌলভীবাজার ডিপোর ১৩ জন কর্মকর্তা-কর্মচারিকে ডাকাত দলের তিন সদস্য দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রেখে ৬৬ লাখ টাকা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে শহরের বনবিথি আবাসিক এলাকায় সৈয়দ বদরুজ্জামান ভবনে অবস্থিত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের (বেক্সিমকো ফার্মা) মৌলভীবাজার ডিপোতে এ ঘটনা ঘটে। 

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মৌলভীবাজার ডিপের উপ-ব্যবস্থাপক রেজা মিয়া বলেন, ‘শুক্রবার দিবাগত রাতে আমাদের সাত জন কর্মচারী ডিপোর সেটে কাজ করছিলেন। রাত অনুমানিক ৩টার দিকে আকস্মিক তিন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ডিপোর বাইরে থাকা দারোয়ানসহ কর্মরত ঘুমন্ত ১৩ কর্মকর্তা-কর্মচারিকে জিম্মি করে। পরে ডাকাতরা ডিপোর গেটের তালা ভেঙে তৃতীয় তলায় আমার কক্ষের দরজা ভেঙ্গে জিম্মি সবাইকে আমার কক্ষে হাত-পা বেঁধে রেখে ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত ডিপো অফিসের লোহার লকার ড্রিল মেশিন দিয়ে ভেঙে কোম্পানির ৬৬ লাখ টাকা, আমার কক্ষ থেকে আমার স্ত্রীর দেড় ভরি ওজনের স্বর্ণালঙ্কার ও নগদ ১২ হাজার টাকা এবং ডিপোর সিসি ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে মৌলভীবাজারের পুলিশ সুপার এ কে এম জাহাঙ্গীর হোসেন বলেন, ‘মাত্র তিনজন লোক দেশীয় অস্ত্র নিয়ে ১৩ জন মানুষকে জিম্মি করে এতো বড় একটা ঘটনা ঘটিয়েছে এটি রহস্যজনক মনে হচ্ছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। পুলিশ ইতোমধ্যে ঘটনার রহস্য উন্মোচনে কাজ করছে। এ ব্যাপারে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরও খবর



deshchitro-6a9a65d9b0cca-040926123153.webp
দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

১ দিন ২ ঘন্টা ২৩ মিনিট আগে


6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

১ দিন ১৭ ঘন্টা ৫ মিনিট আগে