নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

বড়লেখায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ২ হাজার মানুষ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সীমান্তবর্তী উত্তর শাহবাজপুর ইউনিয়নের প্রায় ২ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রায় ২ লাখ টাকার ওষুধ দেওয়া হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় শাহবাজপুর হাইস্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করে শাহবাজপুর সমাজকল্যাণ পরিষদ। 


বিনামূল্যের এই মেডিকেল ক্যাম্পে ডা. মো. ফয়জুল আজিজ, ডা. এম আব্দুল বাছিত রাজু, ডা. আনিকা ইসলাম, ডা: ফাহাদ হাসান, ডা. ইলহামুর রেজা চৌধুরী, ডা. হাবিবা সুলতানা, ডা. গোলাম কিবরিয়া চৌধুরী, ডা. জামাল উদ্দিনসহ স্থানীয় চিকিৎসকরাও চিকিৎসাসেবা প্রদান করেন। 


সকালে মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহবাজপুর সমাজকল্যাণ পরিষদের সভাপতি কাজী হুমায়ুন রশিদ চৌধুরী।  


অনুষ্ঠানে শাহবাজপুর সমাজকল্যাণ পরিষদের সহসাধারণ সম্পাদক আহমদ হোসাইন মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম। 


বিশেষ অতিথি ছিলেন বড়লেখা উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, অধ্যাপক এমএ মোহাইমিন, বড়লেখা উপজেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, শাহবাজপুর সমাজকল্যাণ পরিষদের উপদেষ্টা ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আকবর আলী, শাহবাজপুর সমাজকল্যাণ পরিষদের উপদেষ্টা মাওলানা বদরুল ইসলাম, শাহবাজপুর সমাজকল্যাণ পরিষদের সহ সভাপতি আব্দুল মালিক ও সাইফুল ইসলাম মাস্টার, শাহবাজপুর সমাজকল্যাণ পরিষদের সেক্রেটারি আনোয়ার হোসেন প্রমুখ৷ 


এসময় অন্যদের মাঝে শাহবাজপুর সমাজকল্যাণ পরিষদের সহসাধারণ সম্পাদক ইমদাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া, অর্থসম্পাদক রাসেল আহমেদ, প্রচার সম্পাদক সায়দুল মাহবুব, কার্যকরী সদস্য হায়াত মাহমুদ ফয়ছল, সৈয়দ সারওয়ার আলম ও ফয়ছল আহমদ, অফিস সম্পাদক নাজমুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। 


আরও খবর