ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

কুবিতে পাঠদানের মান বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত



কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে(কুবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে নবীন শিক্ষকদের  পাঠদানের গুণগত মান বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

রবিবার‚ (২৩ ফেব্রুয়ারি) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য ড. মো. হায়দার আলীর সভাপতিত্বে সকাল সাড়ে ১০ টায় এ কর্মশালা শুরু হয়।

এতে প্রধান অতিথি ও রিসোর্স পারসন হিসেবে  উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. হায়দার আলী বলেন‚ আমাদের এখানে নতুন কিছু শিক্ষক এসেছেন। যারা সকলে নিজেদের যোগ্যতায় প্রতিযোতার মাধ্যমে এসেছেন। কোন দলের মাধ্যমে কিংবা কারো তদবিরের মাধ্যমে আসেননি। আমি আশা করছি তারা বিশ্ববিদ্যালয়ের মান বৃদ্ধিতে সক্রিয় থাকবেন। আমরা বিগত দিনে দেখেছি আমরা নিজেরা নিজেদেরকে অনেক নিচে নামিয়ে দিয়েছি। আপনারা ইয়ং, ইয়ংরা দেশকে পরিবর্তন করতে পারে। তাই আপনারা ঐক্যবদ্ধ হতে পারলে এই বিশ্ববিদ্যালয়কে পরিবর্তন করতে পারবেন। শিক্ষকরাই ছাত্রদের মডেল। সেজন্য গুণী শিক্ষক, ভালো শিক্ষক হতে হবে।

প্রধান অতিথি ও রিসোর্স পারসন অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেন‚ আমরা যারা শিক্ষকতা পেশায় আছি, আমাদের একটি দায় আছে। এ দায়টি সহজ নয়। অন্যান্য পেশার মতো কেবল নিজের দায়িত্ব পালন করলেই দায়মুক্তি মিলে না বরং সমাজের প্রতি দায়বদ্ধতার স্থানটিকেও গুরুত্ব সহকারে পালন করতে হয়। এজন্যই আমাদের প্রস্তুতি নিতে হবে। চাকুরির অভিজ্ঞতা, অধ্যাপক পদবি কিংবা প্রফেশনাল হায়ারার্কি দিয়ে এ পেশায় টিকে থাকা যাবে না। একাডেমিক পরিচয়ের বাইরে গিয়েও নিজের মধ্যে শিক্ষক সুলভ সত্তাকে জাগ্রত করতে হবে, শিক্ষক পরিচয়টাকে আলাদা করে গড়ে তুলতে হবে।

এছাড়াও তিনি  নবীন শিক্ষকদের উদ্দেশ্যে ক্রিয়াশীল শ্রেণি কার্যক্রম পরিচালনার কলাকৌশল ও অধ্যাপনার নীতি-নৈতিকতার বিষয়ে আলোকপাত করেন।

আরও খবর