ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

কুবিতে মাদকসহ আটক ৩


কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ ৩ জনকে আটক করেছে প্রক্টোরিয়াল বডি। 

রবিবার (২৩ ফেব্রুয়ারি) অভিযান চালিয়ে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ড থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ২ জন বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাকবীর আল মাহমুদ ও সাঈদ উদ্দিন আহমেদ। বাকি ১ জন বহিরাগত, তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী হাসিবুল হোসেন। 

আটককৃত শিক্ষার্থীদের ২ জনকে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষকদের জিম্মায় ছেড়ে দেয়া হয়। এছাড়া বহিরাগত হাসিবুল হোসেনকে বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী আল রাফির জিম্মায় ছেড়ে দেয়া হয়।

এ বিষয়ে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাকসুদুল করিম বলেন, প্রক্টরিয়াল বডি শিক্ষার্থীদের আমাদের হাতে দিয়েছে। তাদের অপরাধের বিষয়ে আমরা বিভাগের একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত নিবো। 

প্রক্টর (ভারপ্রাপ্ত) নাহিদা আক্তার বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণার পর আমরা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি। আজকেও তিনজনকে ধরা হয়েছে। এরমধ্যে দুই জন আমাদের শিক্ষার্থী‚ একজন বহিরাগত। শিক্ষার্থীদের বিভাগের শিক্ষকদের জিম্মায় ছেড়ে দিয়েছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাদকমুক্ত করতে আমরা অভিযান অব্যাহত রাখবো।

উল্লেখ্য‚ গত ৬ ফেব্রুয়ারি প্রক্টোরিয়াল বডি ৭ জন বহিরাগত কিশোরকে আটক করে মুচলেকা প্রদানের মাধ্যমে ছেড়ে দেন। এ ছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির আশ্বাস পাওয়া যায় বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে।

আরও খবর