দামে চড়া, মানে নয় ছয়, ববির হলের ডাইনিং *কক্সবাজারের আলোচিত প্রবাসীকে নৃশংসভাবে হত্যা মামলার প্রধান আসামি নাহিদ মোর্শেদ চাঁদকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫* পুকুরের পানিতে ডুবে লোহাগাড়ায় ৮ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু পলাশের সাংসদ ড. আবদুল মঈন খান মন্ত্রী হওয়ায় এলাকায় ব্যাপক উদ্দীপনা ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে ভার্মি কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎মোংলায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবক আটক: প্রলোভনের ফাঁদে বিপন্ন শৈশব কুলিয়ারচরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ একজনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিয়ামতপুরে ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে গনসংযোগ করছেন চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আশাশুনির চাকলায় ওয়াপদা বেড়ীবাঁধ কেটে পাইপে লোনাপানি উত্তোলন বন্দের দাবীতে মানববন্ধন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম আহ্বায়ক কমিটি মৌলভীবাজারের পরিচিতি সভা জাবিপ্রবিতে নবীনদের যুগোপযোগী দক্ষতা ও গবেষণায় জোর দেওয়ার আহ্বান শিবির সভাপতির নড়িয়ার কেদারপুরে মাদক বিরোধী র‍্যালি: ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন ৪ জন, রাতে শপথ ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত শেরপুরে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড শেরপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী ও রিং জাল উদ্ধার, জনসম্মুখে ধ্বংস শেরপুর সদরে লাইসেন্সবিহীন এক করাতকলকে ৫ হাজার টাকা জরিমানা প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্ট’–এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মিরসরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মিনাবাজার সড়ক সংস্কার করা হলো কৃষকদল নেতা আনোয়ারের উদ্যোগে নাগেশ্বরীতে ‘অরণ্য’র উদ্যোগে দিনব্যাপী ‘সবুজ উৎসব-২০২৬’ অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সাবেক দুই সংসদ সদস্য সহ ২১৪ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা


ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলাম ও তার বড় ছেলে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজনসহ ২১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জোহা বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করেন।


গতকাল রবিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বালিয়াডাঙ্গী থানার ওসি শওকত আলী সরকার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (২২ ফেব্রুয়ারি) শামসুজ্জোহা বাদী হয়ে বালিয়াডাঙ্গী থানায় এ মামলা দায়ের করেন। মামলার বাদী বীর মুক্তিযোদ্ধার শামসুজ্জোহা ওই উপজেলার দুওসুও ইউনিয়নের আমতলা এলাকার মৃত এজাব উদ্দীনের ছেলে।


মামলায় এজাহারনামীয় ৬৪ জন এবং অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।


আসামিরা হলেন, সাবেক এমপি দবিরুল ইসলামের দুই ভাই বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী, ছোট ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম, মোহাম্মদ আলীর বড় ছেলে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকরাম আলী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রবীর কুমার রায়, উপজেলা কৃষক লীগের সভাপতি মজিবর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোমিনুল ইসলাম ভাসানী ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, সাবেক এমপি সুজনের ব্যক্তিগত সহকারী সাদেকুল ইসলাম প্রমুখ।


মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ১৫ জানুয়ারি স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলের সাবেক সংসদ সদস্য (এমপি) দবিরুল ইসলাম ও তার বড় ছেলে একাদশ সংসদের সাবেক সদস্য মাজহারুল ইসলাম সুজন এর নির্দেশে ১০০-১৫০ জনের একটি দল দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা, ককটেল ও পটকা নিয়ে বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জোহার তফসিলভুক্ত জমি দখল নেয়। এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে প্রাণনাশের হুমকি দেয় তারা। এ সময় সাবেক এমপি সুজনের সন্ত্রাসী বাহিনীরা মিল-চাতাল ও গাছপালা ধ্বংস করে প্রায় ১৫ লাখ ৪৮ হাজার টাকার ক্ষতি করে।


পরে মামলা না করতে এই বীর মুক্তিযোদ্ধাকে নানা ধরনের হুমকি দিয়ে আসছিলেন দবিরুলের পরিবার ও তার লোকজন। ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পালিয়ে ভারতে আশ্রয় নিলে নেতা ও এমপিদের দ্বারা নির্যাতিতরা মুখ খুলতে শুরু করেন। তারই ধারাবাহিকতায় এই মুক্তিযোদ্ধা তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।


এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।


বালিয়াডাঙ্গী থানার ওসি শওকত আলী সরকার বলেন, শামসুজ্জোহা বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। পরে সেটি মামলা হিসেবে রুজু করা হয়েছে। বিষয়টি তদন্ত করছি এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


উল্লেখ্য, মামলার প্রধান আসামি সাবেক এমপি দবিরুল ইসলাম ও তার ছেলে সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজন বিভিন্ন মামলায় বর্তমানে জেলহাজতে রয়েছেন।

Tag
আরও খবর