কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু মাদক সেবনের দায়ে যুবককে দুই মাসের কারাদণ্ড পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর ‎ ‎সেনাকর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণ: মোংলায় গ্রেপ্তার ভুয়া মেজর পারভেজ বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগীর পাশাপাশি বাড়ছে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মধুপুরে চিকিৎসার কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১ নোয়াখালীতে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ হাতিয়ার ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নাগেশ্বরী থানা পুলিশের হাতে আটক কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার বাঘায় চুরির ঘটনায় গনপিটুনিতে নিহত -১

জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

সাম্প্রতিক সময়ে ক্রমবর্ধমান ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, বিচার ও ধর্ষকের প্রকাশ্যে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আনিকা মেহেরুন্নেসা শাহী'র মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে জয়পুরহাটে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে শহরের শহীদ ডাঃ আবুল কাসেম ময়দান থেকে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে শেষ হয়।

এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি এ এইচ হাসিবুল হক সানজিদ, নিয়ামুর রহমান নিবিড়, ফাহিম ফয়সাল রাফি, কামরুন নাহার, তাবাসসুম জামান, আয়াত আখিসহ অন্যান্যরা।

সমাবেশে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে ধর্ষণ-হত্যা নিত্য দিনের ঘটনা হয়ে পড়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি হয়েছে। সেখানে সেখানে অপরাধ প্রবণতা বেড়েছে। মানুষের যানমালে নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। এজন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, আপনি যদি আপনার অবস্থান থেকে শক্ত না হতে পারেন নিজের জায়গা ছেড়ে দিয়ে ঘরে গিয়ে বসে থাকুন।

তারা আরও বলেন, জুলাই আগস্টের আন্দোলনে ঢাকা ও জয়পুরহাটে নেতৃত্বদানকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ও জয়পুরহাট শহরের জানিয়ার বাগান এলাকার ফিরোজ হোসেনের মেয়ে আনিকা মেহেরুন্নেসা শাহী রবিবার রাতে ঢাকার এলিফেন্ট রোডের একটি বাড়িতে মৃত্যুর ঘটনা ঘটে। এ মৃত্যুর সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান বৈষম্যবিরোধী ছাত্রপ্রতিনিধিরা।

উল্লেখ্য, গত কয়েকদিন আগে শিক্ষার্থী আনিকা মেহেরুন্নেসা শাহীর বিরুদ্ধে ইউসুফ আলী নামে একটি ফেসবুক আইডি থেকে বিভিন্ন কুরুচিপুর্ণ ও আপত্তিকর কথা লিখে পোস্ট করা হয়।

আরও খবর