গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫*

মেহেরপুরে সরিষা ফুলে দুলছে কৃষকের স্বপ্ন।

মেহেরপুরের বিভিন্ন এলাকায় সরিষার হলুদ ফুলে ভরে গেছে মাঠের পর মাঠ। কৃষকের রঙিন স্বপ্ন দুলছে শিশির ভেজা হলুদ ফুলের পাপড়িতে। মৌমাছিরাও মেতেছে মাঠে মাঠে সরিষার হলুদ ফুলের মেলায়। সরিষা ফুলের মৌ মৌ গন্ধে মৌমাছিরা মধু সংগ্রহ করবে বলে। মাঠে মাঠে নয়নাভিরাম দৃশ্যের অবতারনা হচ্ছে। তা দেখে দর্শনার্থী ও কৃষকদের মন ভরে যাচ্ছে। সরিষা ক্ষেতের সেলফি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করছেন দর্শনার্থীরা আর হলুদ সরিষা ফুলের মাঝে স্বপ্ন দেখছেন কৃষকেরা।

সরিষার বাম্পার ফলনের আশায় কৃষকদের চোখে মুখে অনেকটা হাসির ঝিলিক ফুটে উঠেছে। দেশে ভোজ্যতেলের দাম বৃদ্ধি পাওয়ায় এবং কম খরচে বেশি লাভ হওয়ায় কৃষকেরা সরিষা চাষে ঝুঁকেছেন।

মেহেরপুর কৃষি সম্প্রসারণ  অধিদপ্তর সূত্র জানায়, জেলায় চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার অতিরিক্ত জমিতে সরিষার আবাদ হয়েছে।

মেহেরপুর সদর উপজেলা কৃষি অফিসার নাসরিন পারভীন জানান, চলতি মৌসুমে উপজেলায় ২ হাজার ৫'শ হেক্টর জমিতে সরিষার চাষ করা হয়েছে। যা গত বছরের তুলনায় ৩'শ হেক্টর বেশি।

গাংনী উপজেলা কৃষি অফিসার লাভলী খাতুন জানান, চলতি মৌসুমে উপজেলায় ১ হাজার ৯'শ ৯০ হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে। যা গত বছরের তুলনায় ৫'শ ৯০ হেক্টর বেশি।

মুজিবনগর উপজেলা কৃষি অফিসার জানান, উপজেলায় ৭'শ ৭৫ হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে। যা গত বছরের তুলনায় ৪'শ ৭৫ হেক্টর বেশি।

আমন ধানের জমি থেকে ধান কেটে নেয়ার পর সেই জমিতেও অনেকে সরিষার চাষ করেছেন।

সরজমিনে জেলার বিভিন্ন গ্রামের কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, কৃষকেরা তাদের অধিকাংশ জমিতে উচ্চ ফলনশীল (উফশি) জাত ও স্থানীয় জাতের সরিষা চাষ করেছেন। ভাল ফলন হলে এবং দাম পেলে আগামী বছর সরিষার আবাদ আরো বাড়বে।

পশ্চিম মালশাদহ গ্রামের আব্দুল কাদের জানান, যেসব জমিতে গত বছর আলুর চাষ হয়েছে, সেসবের অধিকাংশ জমিতে এবার সরিষার আবাদ হচ্ছে। প্রতি বিঘা জমিতে ৮ থেকে ১০ মণ সরিষার ফলন হয়ে থাকে। আলুর দাম না পাওয়ায় কৃষকেরা এবার সরিষা ও ভুট্টা চাষে আগ্রহ নিয়ে এগিয়ে যাচ্ছে।

হরিরামপুর গ্রামের আব্দুস সালাম জানান, ভোজ্য তেলের দাম বেড়ে যাওয়ায় কৃষকদের মধ্যে সরিষা আবাদের প্রতি আগ্রহ বাড়ছে। এ ছাড়া সরিষা চাষের জমিতে ধানের চাষও ভাল হয় এবং বোরো চাষে খরচ কম হয়।

এ বছর অনুকূল আবহাওয়া থাকায় সরিষা গাছ বেশ বেড়ে উঠেছে। যে কারণে কৃষকদের চোখে মুখে হাসি-খুশি লক্ষ্য করা যাচ্ছে।

লক্ষ্ণীনারায়ণপুর গ্রামের মাহবুবুর রহমান জানান, প্রতি বিঘা জমিতে উফশী জাতের সরিষার ফলন ১০-১২ মণ পর্যন্ত হয়। বপনের ৭০-৮০ দিনের মধ্যেই ফসল ঘরে তোলা সম্ভব। সরিষার খৈল গবাদি পশু ও মাছের উৎকৃষ্ট খাদ্য হিসেবে বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। বর্তমান বাজারে প্রতি মণ সরিষা সাড়ে ৪ হাজার থেকে ৫ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।

আমঝুপি গ্রামের রুহুল আমীন বলেন, দেশে সবজি ও খাদ্য ভান্ডার হিসেবে মেহেরপুরের ব্যাপক পরিচিতি রয়েছে। 

এখানকার উৎপাদিত পাতাকপি, ফুলকপি, মরিচ, কুমড়া, শিম, টমেটো, ধান, গম, সরিষা, আলু, বেগুন, পটল, করলা, মুলা, রসুন, পেঁয়াজসহ বিভিন্ন সবজির পাশাপাশি আমের ব্যাপক সুনাম রয়েছে দেশজুড়ে। 

কিন্তু সার, ডিজেল, কীটনাশকের মূল্য বৃদ্ধি, মজুরি খরচ বৃদ্ধি ও সংকট এবং লাগাতার ধান পাটসহ বেশ কিছু খাদ্যের আশানুরূপ মূল্য না পাওয়ায় কৃষকরা ঝুঁকেছে লাভজনক ফসল সরিষাসহ অন্যান্য ফসল চাষের দিকে। 

আশরাফপুর গ্রামের মফিজুল ইসলাম বলেন, কম খরচ, কম পরিশ্রম আর কম সময়ে সরিষা চাষ করা সম্ভব বলে সরিষা অত্যন্ত লাভজনক ফসল।

খাসমহল গ্রামের নাজমুল বলেন, অনেকেই কৃষি বিভাগ থেকে বিনামূল্যে কৃষি সহায়তা পেয়ে থাকে। তাছাড়া সেচ কাজের খরচ বেড়ে যাওয়ায় ভারতীয় সীমান্তবর্তী গ্রামগুলোতে পূর্বের চেয়ে বেশি জমিতে সরিষা চাষ লক্ষ্য করা যাচ্ছে। এদিকে কৃষকরা যাতে তাদের ফসলে ভালো ফলন পায় এজন্য কৃষি বিভাগ থেকে সকল ধরনের সহযোগিতা ও পরামর্শ দেওয়া অব্যাহত রয়েছে।

Tag
আরও খবর