লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

মির্জাগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই

ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা মিলে আগুন নিভানোর চেষ্টা করছে। করছেন।

পটুয়াখালীর মির্জাগঞ্জে আকস্মিক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ফার্নিচার তৈরির দোকান সম্পুর্ণ পুড়ে ছাই হয়েছে। 

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সুবিদখালী তিন রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এতে ফার্নিচার তৈরির একটি টিনশেড ঘর পুড়ে ছাই হয়ে যায় এবং পাশে একটি ৫তলা ভবন ও অটো গাড়ির পার্টসের দোকানের আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুর সাড়ে ১২টার দিকে আরিফ নামে এক ব্যক্তির মালিকানাধীন ফার্নিচার তৈরির একটি দোকানে হঠাৎ দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়। এরপর মুহূর্তেই পাশে থাকা শাজাহান মিয়ার পাঁচতলা ভবন ও একটি অটো গাড়ির পার্টসের দোকানে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। এসময় তাৎক্ষণিক প্রত্যক্ষদর্শীরা স্থানীয় ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলেও ৩০-৪০ মিনিট পর একজন ফায়ারফাইটারসহ ফায়ার সার্ভিসের একটি গাড়ি অগ্নিকাণ্ডস্থলে পৌঁছালে স্থানীয় জনতা এসময় বিক্ষুব্ধ হয়ে ওঠে। এদিকে তাদের আসার আগেই ফার্নিচারের টিনশেড চৌচালা দোকানটি পুড়ে ছাই হয়ে যায় এবং ফায়ার সার্ভিসের গাড়ি আসার পূর্বেই স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় ৮০% আগুন নিয়ন্ত্রণে আসে। ফলে পাঁচতলা ভবনটি সহ আশেপাশের ব্যবসা প্রতিষ্ঠান ব্যাপক ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায়।

এ ব্যাপারে ড়মির্জাগঞ্জ ফায়ার সার্ভিসের পাওয়ার হাউস ইন্সপেক্টর মো. সুমন বলেন, "আমরা ঘটনাস্থলে গিয়ে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনি। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ লাখ টাকা।"

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. আরিফ জানান, "দোকানটি বন্ধ ছিল, আগুন লাগার সংবাদ পেয়ে এসে দেখি আগুনে পুড়ে দোকানটি ছাই হয়ে গেছে। কয়েকজন গ্রাহকের দেড় লাখ টাকার ফার্নিচার ডেলিভারির জন্য সম্পূর্ণ রেডি করা ছিল। আগুনে আমার প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।"

মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম বলেন, "অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগীদের সাথে কথা বলে আমাদের কাছে আবেদন করতে বলেছি। আমরা দ্রুত সহায়তার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সুপারিশ করবো।"

আরও খবর
deshchitro-6a9031dea9e99-270826064726.webp
লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন।

২ ঘন্টা ৩৭ মিনিট আগে