সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয় আখতারুজ্জামান এখন দেশের ভুক্তভোগী-নির্যাতিত মানুষের নেতা : জামায়াতের আমির শফিকুর রহমান সরকারি সফরে অস্ট্রেলিয়া গেলেন সেনাপ্রধান মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান

‘ডিসেম্বরে নির্বাচনের জন্য প্রস্তুত কমিশন’

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-02-2025 03:37:33 am

চলতি বছরের ডিসেম্বর মাসে নির্বাচনের জন্য কমিশন প্রস্তুত বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ার ইসলাম সরকার।বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ভোটার তালিকা হালনাগাদ বিষয়ে মুন্সিগঞ্জে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।আনোয়ার ইসলাম বলেছেন, “ভোটার রেজিস্ট্রেশনে আশাব্যঞ্জক সাড়া পাচ্ছি। জনগণ ভোট দিতে আগ্রহী বলেই প্রধান উপদেষ্টা কিছুটা সংস্কার হলে ডিসেম্বরে অথবা বড় সংস্কার হলে জুনে নির্বাচনের কথা বলেছেন। তবে ডিসেম্বরকে সামনে রেখেই প্রস্তুতি চলছে। ডিসেম্বরে নির্বাচন করতে আমরা প্রস্তুত।”


ইসি আনোয়ার ইসলাম আরও বলেন, “স্থানীয় নির্বাচন করতে গেলে এক বছর সময় প্রয়োজন। সেক্ষেত্রে ডিসেম্বরে জাতীয় নির্বাচন সম্ভব নয়। ডিসেম্বরে নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে। আগামী ২-৩ মাসের মধ্যে আরও উন্নতি হবে।”



তিনি বলেন, সংসদ নির্বাচনের আসন পুনঃবিন্যাসের জন্য বিদ্যমান আইনের সংস্কার প্রয়োজন। সেটিরও কাজ চলছে।


মতবিনিময় সভায় মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাতের সভাপতিত্বে পুলিশ সুপার শামসুল আলম সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও খবর