অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

নন্দীগ্রামে কামনা মেমোরিয়াল ওয়েলফেয়ার ফান্ড কর্তৃক এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা


 বগুড়ার নন্দীগ্রামে ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কামনা ওয়েলফেয়ার ফান্ড কর্তৃক ২০২৪ সালের এসএসসি পরিক্ষায় ১ম ও ২য় স্থান অধিকারী কৃতি শিক্ষার্থীদের সনদ ও নগদ অর্থ প্রদান এবং ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১২টায় ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সাবেক পরিচালক, নটরডেম ও জগন্নাথ কলেজের সাবেক লেকচারার আলহাজ্ব মো: হামিদুল (বাদশা) খান চৌধুরী। প্রধান অতিথীর বক্তব্য হামিদুল (বাদশা) খান চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি সাধন করতে পারে না। সুশিক্ষা গ্রহণ করে তোমরা আগামীতে দেশ ও দশের কল্যাণে কাজ করবে এটাই আমাদের প্রত্যাশা। উক্ত সংর্বধনা ও দোয়ার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি জাহেদুর রহিম খান চৌধুরী, নন্দীগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার নাছরিন সুলতান, ভাটরা কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক মাহবুবুর রহমান আকন্দ, বগুড়া আজিজুল হক কলেজের আইসিটি শিক্ষক সোয়াইব ফাহমিদ, সহকারি শিক্ষক আমিনুর, মিজানুর রহমান খান চৌধুরী, অব. শিক্ষক ফরিদ উদ্দিন, ক্রীড়া শিক্ষক আকরাম হোসেন, সাংবাদিক সাহাদত হোসেন সাহীন এবং অভিভাবকবৃন্দ। 


শেষে এসএসসি ২০২৫ পরীক্ষার্থীদের দোয়া কামনা করে মোনাজাত করা হয়। অত্র বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল লতিফের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

আরও খবর