বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! সাংবাদিকের বিরুদ্ধে বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগ রোহিঙ্গা সংকটকে ভুলে যাওয়া সংকটে পরিণত হতে দেওয়া যাবে না : হুমায়ুন কবির লোহাগাড়ার সাংবাদিক জগতের নক্ষত্র এম এম আহমদ মনির অসুস্থ নয়া রাষ্ট্রপতিকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের গঠনতন্ত্রে আনুষ্ঠানিক স্বাক্ষর নোয়াখালীর সেনবাগে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ৫, দুই মাদকসেবীর কারাদণ্ড ক্ষেতলালে ডিবি ও পুলিশের যৌথ অভিযান: নিষিদ্ধ ছাত্রলীগের নেতা রাসেলসহ আটক ২, পাঠানো হলো কারাগারে উলিপুরে ভাওয়াইয়া শিল্পী কছিম উদ্দিনের ৩৪ তম মৃত্যু বার্ষিকী পালিত ক্ষেতলালে ১ হাজার সিম ও ১৯টি স্মার্টফোনসহ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার কালাইয়ে মাদকাসক্ত স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ শ্যামনগরের শিক্ষক ও কবি সুপদ বিশ্বাস আর নেই ইটাখোলা বাজার কুলি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন কাল সেনবাগে রাত ৮টার পরও দোকানপাট খোলা: সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন মৌলভীবাজার জেলা মডেল মসজিদের ইমামের অপসারণ দাবি এলাকাবাসীর আশাশুনির কাদাকাটিতে নিত্যপণ্য ন্যায্যমূল্যে বিতরণ কার্যক্রম উদ্বোধন সংযোগ সড়কের অভাবে ঝিনাইগাতীর দিঘীরপাড়ে ৫০ পরিবারের দুর্ভোগ কলকাতার অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ বেনাপোল দিয়ে দেশে ফিরেছে লাখাইয়ে মাদক মামলায় ১বছরের সাজাপ্রাপ্ত মাদক কারবারি গ্রেফতার।

জয়পুরহাটে অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু

জয়পুরহাটে মায়ের কোল থেকে ছিটকে পড়ে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় ইসরা নামের ২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় জয়পুরহাট-ধামইরহাট সড়কের খনজনপুর নেসকো কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ওসি নুর আলম সিদ্দিক। 

নিহত শিশু ইসরা জয়পুরহাট পৌর শহরের খনজনপুর মহল্লার কাবিউর হোসেন ও নারী পুলিশ সদস্য নাজমা মরিয়মের কণ্যা।

ওসি নুর আলম সিদ্দিক জানান, নারী পুলিশ সদস্য নাজমা মরিয়ম তাঁর শিশু কন্যা ইসরাকে নিয়ে খনজনপুর নেসকো কার্যালয়ের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গামী আলু বোঝাই ব্যাটারিচালিত অটোরিকশা ধাক্কা দিলে মায়ের কোল থেকে ছিটকে পরে গুরুতর আহত হন শিশু ইসরাক। স্থানীয়রা শিশুটিকে  উদ্ধার করে  জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  মৃত্যু ঘোষণা করেন। ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল যায়। পরে ব্যাটারিচালিত অটোরিকশা চালক উজ্জ্বল হোসেনকে  আটক করা হয়।

আরও খবর