ক্ষেতলালে পানির দামে কুরবানি পশুর চামড়া বিক্রি ক্ষেতলালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শ্যালক-দুলাভাই নিহত, আহত ১ ক্ষেতলালে একদিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২, শিশুকে অপহরণ করে হত্যাচেষ্টা, আত্মহত্যায় ২ নারীর মৃত্যু বুধহাটা দ্বাদশ শিব ও কালী মন্দির পরিদর্শনে এমপি হাফেজ রবিউল বাশার সহায়তার নামে প্রতারণা, হাতিয়ে নেওয়া প্রায় ২ কোটি টাকা ফেরত পেতে আবারও মামলা নাগেশ্বরী ব্লাড ব্যাংক আয়োজনে তৃষ্ণার্ত মানুষদের মাঝে শরবত বিতরণ করা হয় না ফেরার দেশে চলে গেলেন সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বেনাপোলে বিএসএফের পুশইন চেষ্টা নস্যাৎ, সীমান্তে হাই অ্যালার্ট ‎দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রেল যোগাযোগে আসছে নতুন গতি: চালু হচ্ছে নতুন ট্রেন দিনাজপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চৌদ্দগ্রামে মাত্র ৬ ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু শাজাহানপুরে মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, অভিযুক্ত গ্রেফতার !! দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব বিশ্ব দুগ্ধ দিবস পালিত মঠবাড়িয়ায় উদ্ধারকৃত দুই মরদেহের রহস্য উদঘাটন, মামালা দায়ের জয়পুরহাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২ আহত-১ ঝিনাইগাতীর ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জলাবদ্ধতা নিরসন ও রাস্তা উন্মুক্তের দাবিতে মানববন্ধন এক দরিদ্র পরিবারেকে ঈদ উপহার, তাৎক্ষণিক লাখপতি অসহায় মাসুদ - হরমুজা তৃণমূলে প্রাথমিক শিক্ষার রূপান্তর: নড়িয়ার বাস্তবতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা জীববৈচিত্র্য রক্ষায় আজ থেকে তিন মাস বন্ধ সুন্দরবনের দুয়ার নড়িয়ার কেদারপুরে বাড়িতে ঢুকে হামলা-ধর্ষণচেষ্টার অভিযোগ

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের জন্য চার নির্দেশনা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-02-2025 11:42:36 am

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নামে নতুন রাজনৈতিক দল আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) আত্মপ্রকাশ করতে যাচ্ছে। বিকেল ৩টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন এ রাজনৈতিক দলটির আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।



এদিকে, নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানের সংবাদ সংগ্রহে গণমাধ্যমকর্মীদের জন্য চার নির্দেশনা দেয়া হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা তুলে ধরা হয়।

 

নির্দেশনাগুলো হল সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত মানিক মিয়া এভিনিউয়ের মূল মঞ্চের পেছনে গণমাধ্যমকর্মীদের জন্য মিডিয়া পাস বিতরণ করা হবে; মঞ্চের সামনের সংরক্ষিত এলাকায় ঢুকতে মিডিয়া পাস দেখাতে হবে; দুপুর ১২টার পর শুধুমাত্র মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম দিকের প্রবেশপথ (আড়ংয়ের দিকে) দিয়ে মঞ্চের সামনের সংরক্ষিত এলাকায় ঢোকা যাবে এবং দুপুর আড়াইটার মধ্যে মঞ্চের সামনের সংরক্ষিত এলাকায় প্রবেশ বন্ধ করে দেয়া হবে।

  

রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ বৈঠকে নতুন দলের নাম চূড়ান্ত হয়। এরপর বৈঠকে শীর্ষ পাঁচ পদও ভাগ করে দেয়া হয়েছে। এদের মধ্যে আহ্বায়ক পদে নাহিদ ইসলাম ও সদস্য সচিব পদে আখতার হোসেন, প্রধান সমন্বয়ক পদে নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক পদে হাসনাত আবদুল্লাহ ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক পদে সারজিস আলমের নাম চূড়ান্ত করা হয়।


 বৈঠক সূত্র জানিয়েছে, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব পদে একাধিক প্রার্থী থাকায় এসব পদে নেতৃত্ব এখনো চূড়ান্ত হয়নি।


এদিকে, নতুন রাজনৈতিক দলের দায়িত্ব নিতেই অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম।


অন্য দিকে, গত বুধবার (২৬ ফেব্রুয়ারি) জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে সাবেক সমন্বয়কদের নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন ছাত্র সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’। এই সংগঠনের আহ্বায়ক আবু বাকের মজুমদার ও সদস্য সচিব জাহিদ আহসান। 

আরও খবর






6a1bd0433c4d9-310526120803.webp
৩ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

১ দিন ১২ ঘন্টা ৫১ মিনিট আগে


6a1bc21e5390d-310526110742.webp
ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা

১ দিন ১৩ ঘন্টা ৫১ মিনিট আগে