কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নোবিপ্রবিতে তরুণ কলাম লেখক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি

নোবিপ্রবিতে তরুণ কলাম লেখক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি 


নোবিপ্রবি প্রতিনিধি :


বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(নোবিপ্রবি) শাখার ২০২২-২০২৩ বর্ষের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।



আজ বৃহস্পতিবার(৮ ডিসেম্বর) সংগঠনটির সভাপতি সাবিহা তাসনিম ও সাধারণ সম্পাদক সাজবীর হাসান সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে ১১ সদস্য বিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।


কমিটিতে স্থান পাওয়া অন্যান্যরা হলেন,সহ-সভাপতি:মো আবু সুফিয়ান,যুগ্ম সাধারণ সম্পাদক: মো ফাহাদ হোসেন,সাংগঠনিক সম্পাদক: মো. রিয়াদুল ইসলাম,অর্থ সম্পাদক: মোছাম্মৎ মোরশেদ আক্তার, দপ্তর সম্পাদক: ফজলে রাব্বি,প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক: শাহ মোনতাসির হোসেন মিহান,প্রচার সম্পাদক: তাওহিদ আলম সিদ্দিকি,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: তালুকদার মমতাজ জাহান,সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক: শারমিন সুলতানা শিখা।


সংগঠনটির সভাপতি সাবিহা তাসমিম বলেন, নোবিপ্রবিতে তরুণ লেখকদের ঐক্যবদ্ধ করা ও তাদের মধ্যে লেখালেখির প্রতিভাকে বিকাশিত করার মাধ্যমে আমরা সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাবো। পাশাপাশি আমাদের কার্যক্রমের মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার চেষ্টা করব।


সাধারণ সম্পাদক সাজবির হাসান বলেন, প্রথমে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কেন্দ্রীয় কমিটির প্রতি আমরা ইতোমধ্যেই আমাদের বার্ষিক কর্ম পরিকল্পনা চূড়ান্ত করেছি। বিগত সেশনের অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করাটাই হবে আমাদের প্রথম কাজ। আমাদের কর্ম পরিকল্পনা অনুযায়ী উপদেষ্টা পরিষদ গঠন, লেখালেখি বিষয়ক কর্মশালা আয়োজন, তরুণ লেখকদের কে সার্বিক দিক নির্দেশনা প্রদান, সেরা লেখক নির্বাচন, ও গঠনতন্ত্র ভিত্তিক অন্যান্য কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, নোবিপ্রবি শাখাকে আমরা তরুণ লেখকদের আঁতুড়ঘর হিসেবে গড়ে তুলতে চাই।


উল্লেখ্য,এর আগে গত ১৮ আগস্ট বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি নেজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. ইসরাফিল হোসেন রাফিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে সাবিহা তাসনিমকে সভাপতি ও সাজবীর হাসানকে সাধারণ সম্পাদক করে নোবিপ্রবিতে দুই সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেন।

Tag
আরও খবর







6ae58160eb7b9-311026114920.webp
এইচএসসি ও সমমানে গড় পাসের হার ৫২.১২ শতাংশ

২০ দিন ১৬ ঘন্টা ৬ মিনিট আগে