দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

অভয়নগরে আওয়ামী লীগের বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

নওয়াপাড়া শহরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল।

যশোরের অভয়নগর উপজেলায় নওপাড়া শহরে  বিএনপি-জামায়ত তথা দেশ বিরোধী জোটের অব্যাহত সন্ত্রাস, নৈরাজ্য, আগুন সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে  বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 


উপজেলা আওয়ামী লীগের আয়োজনে (৮ ডিসেম্বর  বৃহস্পতিবার) বিকালে শিল্প নগরী নওয়াপাড়া শহরে  উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ এবং পরে যশোর-খুলনা মহাসড়কে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব এনামুল হক বাবুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন,  সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, রাজঘাট-নওয়াপাড়া শিল্পাঞ্চল শাখা শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মনোয়ার হোসেন, পৌর কাউন্সিলর ও যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সফি কামাল, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সুলতানা আরেফা মিতা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা আওয়ামী লীগ নেতা মোল্যা আনোয়ার হোসেন। বক্তারা বলেন, অভয়নগরের মাটি আওয়ামী লীগের ঘাটি। এখানে বিএনপি-জামায়ত কোন ধরণের অরাজগতা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সকলকে সতর্ক থাকার আহবান জানান। 

Tag
আরও খবর