নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬ সাতক্ষীরার কলারোয়ায় সন্ত্রাস দমন আইনে ৫৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, হারিয়ে যাচ্ছে সেই ঘাট লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান। কচুয়ায় গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার 'বেগম পাড়া' নাটক নিয়ে বড় পর্দায় আসার অপেক্ষায় শাহীন আহমেদ রাজ সেবা করার প্রত্যয়ে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মিজান শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায় অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত

দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ-এর ২৪তম বর্ষপূর্তিতে চট্টগ্রাম সাংবাদিক সংস্থার ফুলেল শুভেচ্ছা

চট্টগ্রামের অন্যতম প্রাচীন ও জনপ্রিয় সংবাদপত্র দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ-এর ২৪তম বর্ষপূর্তি উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক সংস্থা। শুক্রবার সংস্থার সাধারণ সম্পাদক ওসমান এহতেসাম-এর নেতৃত্বে এক প্রতিনিধি দল মঞ্চ কার্যালয়ে উপস্থিত হয়ে পত্রিকাটির সম্পাদক ও সংশ্লিষ্টদের শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক, সমাজসেবা সম্পাদক ফিরোজ উদ্দিন, নির্বাহী সদস্য রাজিব দাস (তুষার), সদস্য সৈয়দুল করিম খাঁন, জাহাঙ্গীর আলম, মিজানুর রহমান সাঈদ, মোঃ কামাল উদ্দিন ও শাকিল আহমেদ।


চট্টগ্রাম সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক ওসমান এহতেসাম বলেন, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ দীর্ঘ ২৪ বছর ধরে সত্য ও ন্যায়ের পথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই পত্রিকা চট্টগ্রামের মানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করছে, যা সত্যিই প্রশংসনীয়। আমরা আশা করি, ভবিষ্যতেও তারা বস্তুনিষ্ঠ ও স্বাধীন সাংবাদিকতার ধারা অব্যাহত রাখবে। চট্টগ্রাম সাংবাদিক সংস্থা সবসময় মুক্ত ও দায়িত্বশীল সাংবাদিকতার পক্ষে থাকবে।


সংস্থার অন্যান্য নেতৃবৃন্দও দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ-এর উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।

Tag
আরও খবর