লাখাইয়ে ৫ মামলার মাদক কারবারিকে ১ বছরের সশ্রম কারাদণ্ডে গ্রেফতার। *টেকনাফে ১ লক্ষ পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১টি সিএনজিসহ চালককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।* *টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি মোহাম্মদ হারুনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।* শার্শায় বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতির পদ বাতিলের দাবিতে মানববন্ধন পেঁয়াজ-রসুনে লোকসান, পাটে হাসি শিবচরের কৃষকের ঝিনাইগাতীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও সমাপনী অনুষ্ঠান গোয়ালন্দে শাপলা মহিলা সংস্থার আয়োজনে কমিনিউটি কর্মশালা সংবেদনশীলতা বৃদ্ধিমূলক সভা মহা সড়কে ট্রাক-মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৩, ট্রাকের চালকসহ হেলপার পালিয়ে যাওয়ার অভিযোগ। রাজবাড়ীর পাংশায় দাড়িয়ে থাকা ট্রাকের নিচে চাপা পড়ে চালকের মৃত্যু শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, আহত ৫ এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত চূড়ান্ত দেশের ১৪ রুটে চলবে নারীদের জন্য‘পিংক বাস’ সার্ভিস ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী ঘুমের ব্যাঘাত ঘটায় পানি ভর্তি প্লাস্টিকের ড্রামে ফেলে নবজাতক শিশুকে হত্যা সুফিবাদী ঐক্য ফোরামের গোলটেবিল বৈঠকে বক্তারাঃ ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন সমগ্র জাতির জন্য কল্যাণ ও মাহাত্ম্যপূর্ণ দত্তেরহাট এলাকায় কেক তৈরিতে পচা ডিম, বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা নোয়াখালীর বেগমগঞ্জ দুর্বৃত্তদের গুলিতে ৫ জন গুরুতর আহত প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে হবে এসআরবি

আরও কমলো সোনার দাম

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 02-03-2025 10:01:37 am

দুইদিনের ব্যবধানে আবারও সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ৬২৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ৩৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে।


শনিবার (১ মার্চ) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। রোববার (২ মার্চ) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।


নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৪৮ হাজার ৩৪৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৪১ হাজার ৬০১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ২১ হাজার ৩৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৯৯ হাজার ৮৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।


বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।


এর আগে গত ২৪ ও ২৮ ফেব্রুয়ারি দুই দফা সোনার দাম কমানো হয়। ২৪ ফেব্রুয়ারি ভালোমানের এক ভরি সোনায় এক হাজার ১৫৫ টাকা এবং ২৮ ফেব্রুয়ারি দুই হাজার ৪০৩ টাকা দাম কমানো হয়।


এ দাম কমানোর আগে ২, ৬, ১১, ১৮ ও ২১ ফেব্রুয়ারি এবং ১৬, ২৩ ও ৩০ জানুয়ারি সোনার দাম বাড়ানো হয়।


আরও খবর
6a7ab255d17f7-110826112541.webp
দেশে আরেক দফা আরও বাড়ল স্বর্ণের দাম

৭ দিন ৯ ঘন্টা ৪৬ মিনিট আগে


6a78c75a1ebc0-100826123050.webp
চার আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা

৮ দিন ২০ ঘন্টা ৪১ মিনিট আগে





6a68d2da670f9-280726100338.webp
বর্তমানে দেশের রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার

২০ দিন ২৩ ঘন্টা ৮ মিনিট আগে