বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

ইউআইটিএসে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মোঃ শাফায়াত হোসেন - প্রতিনিধি

প্রকাশের সময়: 02-03-2025 02:23:15 pm

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এর কেন্দ্রীয় ক্রীড়া ক্লাব কর্তৃক আয়োজিত প্রথম আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। 

ফাইনাল ম্যাচে ইউআইটিএস এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের 'CSE Blasters' বনাম আইন বিভাগের 'Law Legends' শিরোপার জন্য মুখোমুখি হয়।

এর আগে জমকালো আয়োজনের মাধ্যমে গত ২৩ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. টুর্নামেন্টটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া।

উক্ত টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে মোট বারোটি টিম চারটি গ্রুপে অংশগ্রহণ করে। গ্রুপ পর্ব ও সেমি-ফাইনাল শেষে 'CSE Blasters' ও 'Law Legends' ফাইনালে খেলার গৌরব অর্জন করে। 

ফাইনালে একটি উত্তেজনাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ উপহার দিয়ে 'Law Legends' কে ১-০ গোলে হারিয়ে প্রথমবারেরমতো শিরোপার নিজেদের করে নেয় 'CSE Blasters'। 

ফাইনাল ম্যাচরে পূর্বে টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে।

বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মাঠে বসে সমাপনী অনুষ্ঠানটি উপভোগ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আশরাফুল ইসলাম, আইন অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) ড. মোঃ নাহিদুল ইসলাম, প্রক্টর জনাব মোঃ তারিকুল ইসলাম, ক্রীড়া কমিটির আহ্বায়ক ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) জনাব মোঃ মহিউদ্দিন আহমেদ, ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ মোফাজ্জল হোসেন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান জনাব আল ইমতিয়াজ, উপদেষ্টা (ছাত্র কল্যাণ) জনাব শুভ দাস, ক্রীড়া কমিটির সকল সদস্য ও কেন্দ্রীয় ক্রীড়া ক্লাবে সদস্য-সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। 

ম্যাচ শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ কামরুল হাসান। পরে তিনি সকলকে ধন্যবাদ জানিয়ে টুর্নামেন্টটির সমাপ্তি ঘোষণা করেন।

Tag
আরও খবর

6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

২০ ঘন্টা ১১ মিনিট আগে





6aac9a08a0011-180926075520.webp
বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট

১ দিন ৭ ঘন্টা ৪ মিনিট আগে