যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ

মৌমাছির সাথে মুসল্লিদের নিবিড় বন্ধুত্ব

যশোরের অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের মথুরাপুর পুড়াখালী বাজার কেন্দ্রীয় জামে  মসজিদে মৌমাছির অভয়ারণ্য,  গুনগুন শব্দে মুখরিত আশপাশ এলাকা।

মসজিদের দেওয়াল ও কার্নিশে ঝুলছে সারি সারি মৌচাক। গুনগুন শব্দে মুখরিত হয় ওঠে চারদিকে। প্রতিদিন মুসুল্লি ও মক্তবের শিক্ষার্থীরা চলাচল করছে। তবে মৌমাছি তাদের কোন ক্ষতি করছেনা। এ যেন মৌমাছির সাথে মুসল্লিদের এক নিবিড় বন্ধুত্ব।

মসজিদের মিনারে সুমধুর কণ্ঠে আজানের ধ্বনি, বাইরে মৌমাছির গুনগুন শব্দ মৌমাছিদের অভ্যর্থনায় যেন মসজিদে নামাজ পড়তে ঢোকেন মুসল্লিরা এবং সকালে কুরআন পড়তে আসে মক্তবের শিক্ষার্থীরা। প্রকৃতি আর মানুষের সেতুবন্ধনের এই অভূতপূর্ব দৃশ্য  যশোরের অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের মথুরাপুর পুড়াখালী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে। লোকজন এটিকে মৌমাছির মসজিদ বলেই এলাকায় পরিচিতি পাচ্ছে । এই দৃশ্য দেখতে রোজ ছুটে আসছে মানুষজন। অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখে মুগ্ধ হচ্ছে দর্শনার্থীরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মসজিদের সম্মুখভাগে  অসংখ্য মৌচাক। প্রতি বছর সরিষার মৌসুমে ঝাঁকে ঝাঁকে মৌমাছি এসে এই মসজিদের দেওয়াল ও ছাদের কার্নিশে বাসা বাঁধে। বছর শেষে তারা আবার চলে যায় আপন গন্তব্যে। তবে এসব মৌচাক থেকে সংগৃহীত মধু বিক্রি করে মসজিদের উন্নয়নমূলক কাজে ব্যয় করা হয়।

অত্র মসজিদের সভাপতি শাহজাহান মোড়ল, বলেন, দীর্ঘদিন  ধরে এভাবে মসজিদের কার্নিশে মৌমাছি বাসা বাঁধে আছে আল্লাহর রহমতে  তারা কেনো ক্ষতি করে না। 

মসজিদের ইমাম হাফেজ বেলাল হোসেন বলেন, গত ১০ বছর ধরে মৌমাছি মসজিদের চারপাশে বাসা বেঁধে বসবাস করছে। তারা আমাদের কোনো ক্ষতি করে না, আমরাও তাদের কোনো ক্ষতি করি না। মাছিগুলো সরিষা ফুলের সময় আসে আবার গন্তব্যস্থলে চলে যায়। এসব মৌচাক থেকে সংগৃহীত মধু বিক্রি করে মসজিদের উন্নয়নমূলক কাজে ব্যয় করা হয়। এই মধু কেনার জন্য ক্রেতারা খুবই আগ্রহী।

মথুরাপুর মোড়ল পাড়া মসজিদের ইমাম, হাফেজ আখতারুজ্জামান বলেন, এই মসজিদে এমন মৌচাক  দেখে খুবই ভালো লাগে অন্য কোথাও আসেপাশে এমন দৃষ্টান্ত দেখা যায়নি।

মসজিদের মুসল্লী জাহিদুল ইসলাম বলেন,পাঁচ ওয়াক্ত নামাজে যাই মৌমাছি কোন প্রকার ক্ষয়ক্ষতি করে না, আমারা একেঅপরের বন্ধুসুলভ। 

মৌমাছি আল্লাহর এক বিস্ময়কর সৃষ্টি। আল কোরআনে যেসব কীট-প্রতঙ্গের বর্ণনা এসেছে এর মধ্যে মৌমাছি অন্যতম।


Tag
আরও খবর